সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

ইসলাম

রুকু পাওয়া কিভাবে সাব্যস্ত হবে

 আপডেট: ০০:০৯, ২৩ জানুয়ারি ২০২৩

রুকু পাওয়া কিভাবে সাব্যস্ত হবে

১৩৮৭. প্রশ্ন
এক ব্যক্তি জামাতের নামাযে রুকুতে এমন সময় শামিল হয় যে, সে একবারও পূর্ণভাবে রুকুর তাসবীহ পড়তে পারেনি। তাহলে এ অবস্থায় রুকু ও রাকাত পেয়েছে বলে ধরা হবে কি? নাকি একবার পূর্ণ তাসবীহ পড়ার সুযোগ পেলে রাকাত পাওয়া গণ্য করা হবে? কেননা কোনো কোনো সময় এরূপ হয়ে থাকে যে, আগন্তুক তাকবীর বলে রুকুতে যাচ্ছে আর ইমাম সাহেব ‘সামিআল্লাহু বলে রুকু থেকে উঠছেন।

উত্তর: রাকাত পাওয়ার জন্য রুকু পাওয়া জরুরি। আর রুকু পাওয়ার জন্য ইমামকে রুকু অবস্থায় পেতে হবে। সামান্য সময়ের জন্য হলেও ইমামের সাথে রুকুতে শরীক হতে হবে। তবেই রুকু পেয়েছে বলে গণ্য হবে। ইমামের সাথে রুকুর তাসবীহ পড়া জরুরি নয়, কিন্তু যদি ইমামকে রুকু অবস্থায় পাওয়া না যায় অর্থাৎ মুক্তাদী যখন রুকুতে পৌঁছেছে তখন ইমাম রুকু অবস্থায় নেই তাহলে এ রাকাত পায়নি বলে বিবেচিত হবে।

-মুসান্নাফ ইবনে আবী শায়বা ২/৪৩৩; শরহুল মুনিয়া ৩০৫; ফাতহুল কাদীর ১/৪২০; আদ্দুররুল মুখতার ২/৬০

আলকাউসার