রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত

সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সম্প্রতি স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সভায় শিক্ষা প্রতিষ্ঠানসমূহে পরিচ্ছন্নতা রক্ষা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণে বেশ কিছু কার্যকর উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। এর মধ্যে রয়েছে—প্রতি বৃহস্পতিবার শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা দলগতভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, নিয়মিতভাবে বৃক্ষ রোপণ করা, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে অথবা আশেপাশে স্থানীয় বাজার বসলে তা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা পৌরসভার স্থানীয় প্রতিনিধিদের উদ্যোগে নিয়মিত পরিষ্কার রাখা, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ বিকাল বেলা ছাত্র-ছাত্রীদের জন্য উন্মুক্ত রাখা এবং আন্তঃইউনিয়ন খেলাধুলা প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করা।

০৪:১৭ পিএম, ২৯ মার্চ ২০২৬ রোববার

দীর্ঘ ছুটির পর শিক্ষা প্রতিষ্ঠান খুলছে আজ

পবিত্র ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দীর্ঘ ছুটির পর আজ (রোববার) থেকে খুলছে সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। এ উপলক্ষে সকাল থেকেই রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছিল উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকরাও ছুটে গেছেন স্কুলের সামনে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠদানে ক্লাসে ফিরেছে চিরচেনা পরিবেশ। এর আগে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিবেশ সুন্দর ও স্বাভাবিক রাখতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের জন্য কিছু দিকনির্দেশনা দেয় সরকার। গত ২৪ মার্চ স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে সারাদেশে শহর ও গ্রামাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।

০৪:১৫ পিএম, ২৯ মার্চ ২০২৬ রোববার

শিক্ষা খাতে নির্বাচনী ইশতেহার

সরকারের নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতিসমূহ অগ্রাধিকারের ভিত্তিতে বাস্তবায়নের লক্ষ্যে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ একটি বিস্তৃত কর্মপরিকল্পনা ও কর্মকৌশল গ্রহণ করেছে। একইসঙ্গে এই পরিকল্পনা বাস্তবায়নে প্রতি মাসে অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে (মাউশি) পাঠানো নির্বাচনী ইশতেহার অগ্রাধিকার সংক্রান্ত এক অফিস আদেশে এ কথা জানানো হয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সমন্বয় শাখার উপসচিব মোহাম্মদ ওবায়দুর রহমান স্বাক্ষরিত চিঠির আদেশে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার আলোকে প্রণীত এই কর্মপরিকল্পনা দ্রুত কার্যকর করার জন্য সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থাকে অনুরোধ করা হয়েছে।

০৪:১০ পিএম, ২৯ মার্চ ২০২৬ রোববার