শনিবার ০৭ মার্চ ২০২৬, ফাল্গুন ২৩ ১৪৩২, ১৮ রমজান ১৪৪৭

ব্রেকিং

চুক্তিতে পৌঁছাতে জেলেনস্কিকে এগোতে হবে, পুতিন প্রস্তুত: ট্রাম্প ড্রোন হামলা ঠেকাতে ইউক্রেনের সহায়তা চায় যুক্তরাষ্ট্র খামেনিকে হত্যায় যুদ্ধ আইনের লঙ্ঘন হয়নি : ইসরাইল খলিলুর ও রিজওয়ানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’ ছিলেন: জামায়াতের তাহের ‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক স্কুল ও কলেজের জন্য ‘র‍্যাংকিং সিস্টেম’ হবে: শিক্ষামন্ত্রী ‘দেশের পরিস্থিতি বিবেচনায়’ ইফতারের জাঁকজমক কমালেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরের রাষ্ট্রাচার সীমিত, থাকবেন শুধু ৪ প্রতিনিধি খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’ ঈদে এবার সাত দিনের ছুটি এক মামলায় জামিন পেলেন আনিস আলমগীর ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যার রায় ৯ এপ্রিল ৯৬ শতাংশ পুলিশ চায় পুরোনো ইউনিফর্ম নারায়ণগঞ্জে মারামারিতে যুবক খুন, বন্ধু হাসপাতালে ইরানের নতুন কৌশলে নতুন করে হিসাব মেলাতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে বড় পতনের পর এশিয়ার বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

আন্তর্জাতিক

কলম্বিয়ায় পাহাড়ধসে মৃত্যু ১৬, নিখোঁজ অন্তত ৮

 প্রকাশিত: ২১:৩৬, ২৭ জুন ২০২৫

কলম্বিয়ায় পাহাড়ধসে মৃত্যু ১৬, নিখোঁজ অন্তত ৮

কলম্বিয়ার একটি পাহাড়ি এলাকায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। ফাইল ছবি (সংগৃহীত)

কলম্বিয়ার মেডেলিন শহরের কাছে একটি পাহাড়ি এলাকায় ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। দেশটির অ্যান্টিওকিয়া বিভাগের গভর্নর আন্দ্রেস জুলিয়ান রেন্ডন জানান, এখনো অন্তত ৮ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

ভূমিধসের এই মর্মান্তিক ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৫ জুন) কলম্বিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বেলোর কাছাকাছি এক পাহাড়ি অঞ্চলে। প্রচণ্ড বর্ষণের ফলে আশপাশের নদীর পানি উপচে পড়ে এবং ভূমিধসের সৃষ্টি হয়।

বেলোর মেয়র লোরেনা গঞ্জালেজ জানান, ক্ষতিগ্রস্ত এলাকাটি এখনও "অত্যন্ত অস্থির" এবং অনুসন্ধান চালিয়ে যেতে গিয়ে উদ্ধারকর্মীরা "বড় ঝুঁকি" নিচ্ছেন।

ভূগোলগত কারণে পশ্চিম কলম্বিয়ার আন্দিজ পর্বতমালায় অবস্থিত অ্যান্টিওকিয়া বিভাগ বর্ষাকালে নিয়মিতভাবে ভূমিধসের শিকার হয়। গত মাসেও রাজধানী মেডেলিনের উপশহর সাবানেতায় ভূমিধসে অন্তত ৫ জন নিহত হয়েছিলেন।

বর্তমানে প্রশাসন ও উদ্ধারকর্মীরা নিখোঁজদের সন্ধানে এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পুনরুদ্ধারে কাজ করে চলেছেন।