মঙ্গলবার ১৩ জানুয়ারি ২০২৬, পৌষ ২৯ ১৪৩২, ২৪ রজব ১৪৪৭

ব্রেকিং

আইসিসির চিঠি: মুস্তাফিজ থাকলে বাংলাদেশ দলের নিরাপত্তা শঙ্কা বাড়বে, দাবি আসিফ নজরুলের যুদ্ধের জন্য প্রস্তুত, আলোচনার জন্যও: ট্রাম্পকে ইরান ইসিতে তৃতীয় দিনে ৪১ জনের আপিল মঞ্জুর মুছাব্বির হত্যা: ‘শুটার’ জিনাতের ‘দোষ স্বীকার’, রিমান্ডে ৩ জন ‘অনৈতিক প্রস্তাবে’ রাজি না হওয়ায় বনশ্রীর স্কুলছাত্রীকে হত্যা: র‌্যাব মানিকগঞ্জ হাসপাতালে নারীকে ‘ধর্ষণ’, ২ আনসার সদস্য আটক মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান-আনিসুলের বিচার শুরু আইনশৃঙ্খলার উন্নতি নেই, এটি সরকারের ব্যর্থতা: মির্জা ফখরুল ৫০ বছর পর চন্দ্রাভিযানে যাচ্ছে নাসা, চলছে চূড়ান্ত প্রস্তুতি ভাইরাল পোস্টে নিজেকে ‘ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা করলেন ট্রাম্প বনশ্রীতে স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন মিলন র‌্যাবের হাতে ধরা চট্টগ্রাম-৯ আসনে জামায়াতের ফজলুলের প্রার্থিতা ফিরল না আপিলেও হজ ফ্লাইট ১৮ এপ্রিল থেকে ইরানে বিক্ষোভে নিহত ৫০০ ছাড়িয়েছে ইরানের বিরুদ্ধে শক্ত বিকল্প ভাবছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

রাজনীতি

প্রধান উপদেষ্টার ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়নি: সালাহউদ্দিন আহমদ

 প্রকাশিত: ২৩:১১, ৬ জুন ২০২৫

প্রধান উপদেষ্টার ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়নি: সালাহউদ্দিন আহমদ

প্রধান উপদেষ্টার জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণা জাতির প্রত্যাশা পূরণ করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ৫০টির বেশি রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চেয়ে আসছিল, অথচ প্রধান উপদেষ্টা সেই দাবিকে উপেক্ষা করেছেন।

শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘প্রধান উপদেষ্টা তাঁর দীর্ঘ ভাষণে সরকারের কৃতিত্ব, কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা বললেও, নির্বাচন নিয়ে জাতির যে বাস্তব প্রত্যাশা, তা উপেক্ষা করেছেন। তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন আয়োজনের যে সময় দিয়েছেন, তা বাস্তবতা বিবেচনায় অযৌক্তিক।’

তিনি আরও বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের পক্ষে বিএনপি ও সমমনা দলগুলো দীর্ঘদিন ধরে যৌক্তিক যুক্তি তুলে ধরেছে। কারণ হিসেবে তিনি উল্লেখ করেনডিসেম্বরের পরে দেশে পাবলিক পরীক্ষা, খারাপ আবহাওয়া ও রমজানের মতো গুরুত্বপূর্ণ সময়সীমা রয়েছে। তাঁর ভাষায়, ‘এপ্রিলের নির্বাচন মানে রমজানের মধ্যেই প্রচার কার্যক্রম চালাতে হবে, যা মোটেও বাস্তবসম্মত নয়।’

বিএনপির এই নেতা বলেন, ‘সরকার গঠনের পর মাত্র এক মাসের মধ্যে বাজেট প্রণয়ন সম্ভব নয়। সামনে অনেক বড় দায়িত্ব ও প্রতিশ্রুতি রয়েছে। সবকিছু মিলিয়ে এপ্রিলের নির্বাচন আয়োজন একটি অবান্তর সিদ্ধান্ত।’

তিনি জানান, বিষয়টি নিয়ে দলের স্থায়ী কমিটিতে আলোচনা শেষে বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে। পাশাপাশি যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া সমমনা দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতেও পরবর্তী অবস্থান স্পষ্ট করা হবে।