শনিবার ০৭ মার্চ ২০২৬, ফাল্গুন ২৩ ১৪৩২, ১৮ রমজান ১৪৪৭

ব্রেকিং

চুক্তিতে পৌঁছাতে জেলেনস্কিকে এগোতে হবে, পুতিন প্রস্তুত: ট্রাম্প ড্রোন হামলা ঠেকাতে ইউক্রেনের সহায়তা চায় যুক্তরাষ্ট্র খামেনিকে হত্যায় যুদ্ধ আইনের লঙ্ঘন হয়নি : ইসরাইল খলিলুর ও রিজওয়ানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’ ছিলেন: জামায়াতের তাহের ‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক স্কুল ও কলেজের জন্য ‘র‍্যাংকিং সিস্টেম’ হবে: শিক্ষামন্ত্রী ‘দেশের পরিস্থিতি বিবেচনায়’ ইফতারের জাঁকজমক কমালেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরের রাষ্ট্রাচার সীমিত, থাকবেন শুধু ৪ প্রতিনিধি খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’ ঈদে এবার সাত দিনের ছুটি এক মামলায় জামিন পেলেন আনিস আলমগীর ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যার রায় ৯ এপ্রিল ৯৬ শতাংশ পুলিশ চায় পুরোনো ইউনিফর্ম নারায়ণগঞ্জে মারামারিতে যুবক খুন, বন্ধু হাসপাতালে ইরানের নতুন কৌশলে নতুন করে হিসাব মেলাতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে বড় পতনের পর এশিয়ার বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

জাতীয়

বৈরী আবহাওয়ার কারণে নোয়াখালীর হাতিয়া দ্বীপের সঙ্গে সারাদেশের নৌ-যোগাযোগ বন্ধ

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ১০:৩৬, ২৯ মে ২০২৫

বৈরী আবহাওয়ার কারণে নোয়াখালীর হাতিয়া দ্বীপের সঙ্গে সারাদেশের নৌ-যোগাযোগ বন্ধ

হাতিয়ায় দুর্বল আবহাওয়ার কারণে নৌ-যোগাযোগ স্থগিত রাখা হয়েছে।

শক্তিশালী ঝড়-ঝঞ্ঝার কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া সঙ্গে দেশের অন্য সকল স্থানের নৌ-যোগাযোগ সাময়িক বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। বুধবার (২৮ মে) উপজেলা প্রশাসন ও নৌ-পুলিশ সদস্যরা ঘাটে গিয়ে এ নির্দেশ দেন। সকাল থেকেই উপজেলার সব রুটে যাত্রী পারাপার বন্ধ রয়েছে।

নলচিরা ঘাটে নৌ-পুলিশ সদস্যরা ছোট নৌযানগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে মালিকদের নির্দেশ দিয়েছেন। এছাড়া হাতিয়ার সমুদ্র খুবই উত্তাল রয়েছে, তাই উপজেলা প্রশাসন সব মাছধরা ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন জানিয়েছেন, হাতিয়া ৩ নম্বর সতর্ক সংকেতের আওতায় থাকায় নৌ-যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

হাতিয়া দ্বীপে প্রায় সাত লাখ মানুষ বসবাস করেন। তারা চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনের জন্য জেলা শহর মাইজদী, চট্টগ্রাম ও ঢাকায় যাতায়াত করে থাকেন।