শনিবার ০৭ মার্চ ২০২৬, ফাল্গুন ২৩ ১৪৩২, ১৮ রমজান ১৪৪৭

ব্রেকিং

চুক্তিতে পৌঁছাতে জেলেনস্কিকে এগোতে হবে, পুতিন প্রস্তুত: ট্রাম্প ড্রোন হামলা ঠেকাতে ইউক্রেনের সহায়তা চায় যুক্তরাষ্ট্র খামেনিকে হত্যায় যুদ্ধ আইনের লঙ্ঘন হয়নি : ইসরাইল খলিলুর ও রিজওয়ানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’ ছিলেন: জামায়াতের তাহের ‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক স্কুল ও কলেজের জন্য ‘র‍্যাংকিং সিস্টেম’ হবে: শিক্ষামন্ত্রী ‘দেশের পরিস্থিতি বিবেচনায়’ ইফতারের জাঁকজমক কমালেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরের রাষ্ট্রাচার সীমিত, থাকবেন শুধু ৪ প্রতিনিধি খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’ ঈদে এবার সাত দিনের ছুটি এক মামলায় জামিন পেলেন আনিস আলমগীর ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যার রায় ৯ এপ্রিল ৯৬ শতাংশ পুলিশ চায় পুরোনো ইউনিফর্ম নারায়ণগঞ্জে মারামারিতে যুবক খুন, বন্ধু হাসপাতালে ইরানের নতুন কৌশলে নতুন করে হিসাব মেলাতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে বড় পতনের পর এশিয়ার বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

জাতীয়

গরম মসলার বাজার শীতল: ক্রেতা কমে যাচ্ছে, দাম কিছুটা স্থিতিশীল

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ১৩:১৩, ৫ জুন ২০২৫

গরম মসলার বাজার শীতল: ক্রেতা কমে যাচ্ছে, দাম কিছুটা স্থিতিশীল

গরম মসলার বাজারে ক্রেতা কম, দাম কিছুটা স্থিতিশীল

ঈদুল আজহার আগে থেকেই শুরু হয়েছে মসলার ক্রয়-বিক্রয়। চট্টগ্রামের বহদ্দারহাট বাজারে দেখা গেছে, মসলার ভেতরে এলাচি, দারুচিনি, কাজুবাদাম ও কাঠবাদামের দাম কিছুটা বেড়েছে, তবে জিরা, লবঙ্গ, ধনে প্রভৃতির দাম তুলনামূলক কম রয়েছে। পেঁয়াজ, রসুন, আদার দামও স্থিতিশীল রয়েছে।

বাজারে মসলার আমদানি বাড়লেও ডলারের ঊর্ধ্বগতি ও শুল্ক বৃদ্ধির কারণে খরচ বেড়েছে, যা সরাসরি মসলার দামের ওপর প্রভাব ফেলছে। বড় আমদানিকারকদের পরিবর্তে এখন খুচরা ব্যবসায়ীরাও আমদানিতে যুক্ত হচ্ছেন এবং কিছু মসলা চোরাই পথে দেশে প্রবেশ করছে।

চট্টগ্রামের মসলা ব্যবসায়ী মহিউদ্দিন জানিয়েছেন, বাজারে মসলার সরবরাহ ভালো থাকলেও চাহিদা কম থাকায় মসলার বাজার এখনও জমে উঠেনি। এদিকে, রাজধানীর বিভিন্ন বাজারে এলাচির দাম কেজি প্রতি ৫ হাজার থেকে ৫ হাজার ৫০০ টাকা, যা গত বছরে ৩৩ শতাংশ বেড়েছে।

বাংলাদেশ পাইকারি গরম মসলা ব্যবসায়ী সমিতির সভাপতি মো. এনায়েত উল্লাহ বলেন, বাজারে মসলার দাম এখনো বেশি থাকলেও ক্রেতার সংখ্যা কম হওয়ায় অনেক পাইকারি বিক্রেতা দাম কমিয়ে বিক্রি করছেন। মসলার দাম স্থিতিশীল রাখতে আমদানি শুল্ক কমানোর দাবি জানান তিনি।