সোমবার ০৯ ফেব্রুয়ারি ২০২৬, মাঘ ২৭ ১৪৩২, ২১ শা'বান ১৪৪৭

ব্রেকিং

৪৬তম বিসিএসে চাকরি পাচ্ছেন ১ হাজার ৪৫৭ প্রার্থী টানা তিন মাস মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী ১২ তারিখ দেশ পুনর্গঠনের নির্বাচন: তারেক রহমান হাদি হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার ভোট ঘিরে মোবাইল ব্যাংকিং সীমিত রাখার নির্দেশ বন্দরে ধর্মঘট নিয়ে হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত সরকারের যুক্তরাষ্ট্রে বৈঠকের পর হন্ডুরাসের নতুন নেতার প্রশংসায় ট্রাম্প ঋণখেলাপি-ব্যাংকডাকাতদের নিয়ে দুর্নীতি দমন করবেন, হাস্যকর : জামায়াত আমির বন্দরের অচলাবস্থা নিরসনে উদ্যোগ নিতে ৪ ব্যবসায়ী সংগঠনের চিঠি টিআইবির প্রতিবেদন গভীর পর্যালোচনার দাবি রাখে : বলছে সরকার জামায়াতসহ ৩০টি দল কোনো নারীকে প্রার্থিতা দেয়নি: টিআইবি চট্টগ্রাম বন্দর সচল আছে, দাবি চেয়ারম্যানের ফের লাগাতার ধর্মঘটে চট্টগ্রাম বন্দর ভোটের মাঠে আইনশৃঙ্খলা বাহিনী সুদানে আরএসএফের ড্রোন হামলায় ২৪ বেসামরিক নিহত

রাজনীতি

আ.লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না আন্দোলনকারীরা

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ২২:৪২, ৯ মে ২০২৫

আ.লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না আন্দোলনকারীরা

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি; আন্দোলনকারীদের হুঁশিয়ারি—প্রজ্ঞাপন ছাড়া অবরোধ প্রত্যাহার নয়।

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। শুক্রবার রাত ৯টা পর্যন্ত শাহবাগ মোড়ে বিভিন্ন দলের নেতা-কর্মী ও সমর্থকদের দল বেঁধে স্লোগান দিতে দেখা গেছে। তাঁদের স্পষ্ট দাবি—সরকারি প্রজ্ঞাপনে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা না করা পর্যন্ত সড়ক অবরোধ প্রত্যাহার করা হবে না।

শাহবাগ মোড়ে সরেজমিনে দেখা যায়, আন্দোলনকারীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে অবস্থান নিয়েছেন এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে স্লোগান দিচ্ছেন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী ছাত্রশিবির, খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট, খেলাফত আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা অংশ নিচ্ছেন এই কর্মসূচিতে। এ সময় মুফতি জসিম উদ্দিন রাহমানী ও তাঁর অনুসারীদেরও সেখানে দেখা গেছে।

আন্দোলনকারীদের হাতে ছিল জাতীয় পতাকা ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি-সংবলিত পোস্টার। তাঁরা 'এই মুহূর্তে ব্যান চাই', 'আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না', 'আমার ভাই কবরে, খুনি কেন বাইরে' প্রভৃতি স্লোগান দিচ্ছিলেন।

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, “প্রজ্ঞাপন ছাড়া শাহবাগ ছাড়ছি না। এখানেই আওয়ামী লীগের কবর খোঁড়া হবে।” তিনি আরও হুঁশিয়ারি দেন—“আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে ইন্টেরিম সরকার দেরি করলে শুধু শাহবাগ নয়, সারা দেশে ব্লকেড চলবে।”

আন্দোলনের একটি অংশে শহীদ মাহমুদুর রহমান খান সোহেলের স্ত্রী মরিয়ম খানম বলেন, “৫ আগস্টের পরও কেন এখনো আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি? কেন আমাদের রাস্তায় নামতে হচ্ছে?”

ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন জানান, “আমরা কোনো দলের পক্ষ থেকে নয়, সাধারণ নাগরিক হিসেবে এখানে এসেছি।” হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি আজিজুল হক ইসলামাবাদী বলেন, “আওয়ামী লীগকে অবিলম্বে রাজনীতি থেকে নিষিদ্ধ করতে হবে।”

এই কর্মসূচির সূচনা হয় শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে, যখন আন্দোলনকারীরা যমুনা ভবনের সামনে থেকে মিছিল নিয়ে এসে শাহবাগ মোড় অবরোধ করেন। এর আগে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এক ঘোষণায় এ ব্লকেড কর্মসূচির ডাক দেন।

গতকাল বৃহস্পতিবার রাত থেকে যমুনার সামনে অবস্থান নেওয়া আন্দোলনকারীরা আজ জুমার নামাজের পর শাহবাগে জমায়েত হন। সেখানে অস্থায়ী মঞ্চ থেকে আবারও আওয়ামী লীগের বিচার ও দলটিকে নিষিদ্ধ করার জন্য একটি রোডম্যাপ ঘোষণার দাবি জানানো হয়।