বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, চৈত্র ৪ ১৪৩২, ৩০ রমজান ১৪৪৭

ব্রেকিং

চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবে শুক্রবার ঈদ উদযাপন করা হবে। নীলসাগর এক্সপ্রেস বগুড়ায় লাইনচ্যুত, অর্ধশতাধিক যাত্রী আহত তিন মাসের মধ্যে হেলথ কার্ড বিতরণ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বিশ্বের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ইসরায়েলের হামলা অভিবাসী তাড়াতে এবার প্রণোদনার ঘোষণা ট্রাম্প প্রশাসনের ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ ইসরাইলের হয়ে গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। মধ্যপ্রাচ্যের নৌপরিবহন নিয়ে জরুরি বৈঠকে জাতিসংঘ সংস্থা প্রধান জামাত ঈদগাহে, বায়তুল মোকাররমে ৫ জামাত রোজার ঈদ কবে? চাঁদ দেখা কমিটি বসছে বৃহস্পতিবার ঈদ যাত্রা: অতিরিক্ত যাত্রী নিয়ে ঢাকা ছাড়ছে ট্রেন সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশির মৃত্যু ইরানে আটকে পড়া বাংলাদে‌শিদের ফেরানো হচ্ছে ইরান যুদ্ধে সাহায্য না করে নেটো বোকার মতো ভুল করছে: ট্রাম্প
শিক্ষা ক্যাডারের সৃজিত পদগুলো ক্যাডার কম্পোজিশনে অন্তর্ভুক্তিকরণ

শিক্ষা ক্যাডারের সৃজিত পদগুলো ক্যাডার কম্পোজিশনে অন্তর্ভুক্তিকরণ

দেশের সরকারি কলেজ ও শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সৃজিত পদগুলো ক্যাডার কম্পোজিশনে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট কলেজ ও দপ্তরগুলোকে আগামী ১০ এপ্রিলের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রের হার্ডকপি এবং সফট কপি (স্ক্যান ভার্সন) অধিদপ্তরে জমা দিতে বলা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদেরকে গতকাল এক চিঠিতে এ নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। মাউশি’র উপ-পরিচালক (এইচআরএম) মো. শওকত হোসেন মোল্যা স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, সৃজিত পদগুলো ক্যাডার কম্পোজিশনে স্থায়ীভাবে অন্তর্ভুক্ত করার জন্য সাত ধরনের গুরুত্বপূর্ণ নথিপত্র প্রয়োজন।

ঢাবির নতুন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম
ঢাবির নতুন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (সাময়িক) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন গতকাল জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩’-এর আর্টিকেল ১১(২) অনুযায়ী অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামকে উপাচার্য পদে সাময়িকভাবে নিয়োগ দেওয়া হলো। নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে। উপাচার্য হিসেবে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন।

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৩৫

রাজশাহী, চট্টগ্রাম, জগন্নাথসহ আরও সাত বিশ্ববিদ্যালয়ে উপাচার্য
রাজশাহী, চট্টগ্রাম, জগন্নাথসহ আরও সাত বিশ্ববিদ্যালয়ে উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর রাজশাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের আরও সাতটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে গতকাল পৃথক পৃথক প্রজ্ঞাপনে এ নিয়োগাদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আল ফোরকান।

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৩৩

দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য ও ইউজিসির চেয়ারম্যান
দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য ও ইউজিসির চেয়ারম্যান

সরকার ঢাকা, রাজশাহী, চট্টগ্রামসহ দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান পদে পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আজ সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে সরকারের এ সিদ্ধান্তের কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, ‘আনুষঙ্গিক প্রক্রিয়া শেষ করে শিক্ষা মন্ত্রণালয় শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে।’ মন্ত্রী মিলন জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি বর্তমানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৩২

জবির নতুন উপাচার্য অধ্যাপক মো. রইছ উদদীন
জবির নতুন উপাচার্য অধ্যাপক মো. রইছ উদদীন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মো. রইছ উদ্দীন। আজ সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ নিয়োগের ঘোষণা দেন শিক্ষমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। অধ্যাপক মো. রইছ উদ্দীন বর্তমান উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিমের স্থলাভিষিক্ত হচ্ছেন এবং একই সাথে জবি শিক্ষক সমিতির বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি জবি বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি জবির ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত রয়েছেন। এর আগে তিনি কলা অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন।

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৩০

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাডহক কমিটির সভাপতির শিক্ষা থাকতে হব
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাডহক কমিটির সভাপতির শিক্ষা থাকতে হব

দেশের নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অ্যাডহক কমিটির সভাপতি মনোনয়নের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান নির্ধারণ করেছে সরকার। একই সাথে সভাপতি মনোনয়নের প্রক্রিয়া ও যোগ্যতা নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ সোমবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী স্বাক্ষরিত এক পরিপত্রে এ কথা জানানো হয়। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে পরিপত্রে বলা হয়।

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:২৩

প্রাইমারি স্কুলের খেলার মাঠ উন্নয়নের তথ্য ৪ এপ্রিলের মধ্যেই
প্রাইমারি স্কুলের খেলার মাঠ উন্নয়নের তথ্য ৪ এপ্রিলের মধ্যেই

সারাদেশে সরকারি প্রাইমারি বিদ্যালয়ের খেলার মাঠ উন্নয়নের তথ্য ৪ এপ্রিলের মধ্যে পাঠানোর নির্দেশ দিয়ে পত্র জারি করেছে প্রাইমারি শিক্ষা অধিদপ্তর। সম্প্রতি অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিল স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য চাওয়া হয়েছে। দেশের সকল জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, ‘বাংলাদেশের নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ উন্নয়ন’ শীর্ষক প্রস্তাবিত প্রকল্পের আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ উন্নয়নের লক্ষ্যে তাঁর জেলাধীন উপজেলাভিত্তিক মাটি ভরাট ও প্যালিসেডিং কার্যক্রম পুনঃ যাচাইয়ের লক্ষ্যে বিদ্যালয়ের তালিকা (প্রাক্কলিত ব্যয়সহ) প্রেরণ করা হলো। (কপি সংযুক্ত)

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১৬:৩৬

ঈদের ছুটিতে কর্মকর্তা-কর্মচারীদের প্রতি মাউশির নির্দেশনা
ঈদের ছুটিতে কর্মকর্তা-কর্মচারীদের প্রতি মাউশির নির্দেশনা

আসন্ন ঈদ উপলক্ষ্যে আগামী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিন বন্ধ থাকবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। দীর্ঘ এই ছুটির সময়ে অধিদপ্তরের নিরাপত্তা নিশ্চিত করা, বিদ্যুৎ সাশ্রয় এবং ডেঙ্গু বিস্তার রোধে কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষ সতর্কতামূলক নির্দেশনা জারি করা হয়েছে। আজ (সোমবার) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাধারণ প্রশাসন শাখার সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, ঈদ উপলক্ষ্যে অফিস বন্ধ হওয়ার আগে প্রত্যেক কর্মকর্তা ও কর্মচারীকে নিজ কক্ষের বৈদ্যুতিক সুইচ, লাইট, ফ্যান ও কম্পিউটার বন্ধ করার বিষয়টি নিশ্চিত করতে হবে। বিশেষ করে অগ্নিকাণ্ড ও যান্ত্রিক গোলযোগ এড়াতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসির প্লাগ খুলে রাখার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১৬:৩৩

শিক্ষা প্রতিষ্ঠানে মাদক ও ইভটিজিং প্রতিরোধে মাউশি’র নির্দেশনা
শিক্ষা প্রতিষ্ঠানে মাদক ও ইভটিজিং প্রতিরোধে মাউশি’র নির্দেশনা

দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে মাদকের বিস্তার রোধ, ইভটিজিং প্রতিরোধ এবং ‘র‌্যাগ ডে’-র নামে বিশৃঙ্খলা রোধে গৃহীত পদক্ষেপগুলোর বাস্তবায়নের অগ্রগতির পাশাপাশি শিক্ষার্থীদের রাতে পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য সচেতনতা সম্পর্কিত তথ্য জানাতে বলেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ৩০ মার্চের মধ্যে নির্ধারিত ইমেইলে অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার মাউশি’র মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং থেকে জারিকৃত এক জরুরি চিঠিতে দেশের সকল অঞ্চলের আঞ্চলিক পরিচালক ও উপ-পরিচালকদের এই নির্দেশনা দেওয়া হয়।

সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১৫:০৫