শনিবার ০৭ মার্চ ২০২৬, ফাল্গুন ২৩ ১৪৩২, ১৮ রমজান ১৪৪৭

ব্রেকিং

চুক্তিতে পৌঁছাতে জেলেনস্কিকে এগোতে হবে, পুতিন প্রস্তুত: ট্রাম্প ড্রোন হামলা ঠেকাতে ইউক্রেনের সহায়তা চায় যুক্তরাষ্ট্র খামেনিকে হত্যায় যুদ্ধ আইনের লঙ্ঘন হয়নি : ইসরাইল খলিলুর ও রিজওয়ানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’ ছিলেন: জামায়াতের তাহের ‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক স্কুল ও কলেজের জন্য ‘র‍্যাংকিং সিস্টেম’ হবে: শিক্ষামন্ত্রী ‘দেশের পরিস্থিতি বিবেচনায়’ ইফতারের জাঁকজমক কমালেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরের রাষ্ট্রাচার সীমিত, থাকবেন শুধু ৪ প্রতিনিধি খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’ ঈদে এবার সাত দিনের ছুটি এক মামলায় জামিন পেলেন আনিস আলমগীর ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যার রায় ৯ এপ্রিল ৯৬ শতাংশ পুলিশ চায় পুরোনো ইউনিফর্ম নারায়ণগঞ্জে মারামারিতে যুবক খুন, বন্ধু হাসপাতালে ইরানের নতুন কৌশলে নতুন করে হিসাব মেলাতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে বড় পতনের পর এশিয়ার বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

জাতীয়

নির্বাচনের আগে যতটুকু দরকার, ততটুকুই সংস্কার করতে হবে: মুজাহিদুল ইসলাম সেলিম

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ২০:৫৮, ২৫ মে ২০২৫

নির্বাচনের আগে যতটুকু দরকার, ততটুকুই সংস্কার করতে হবে: মুজাহিদুল ইসলাম সেলিম

সেলিম: নির্বাচন আগে যতটুকু দরকার ততটুকু সংস্কার চাই

সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, অর্থবহ সংস্কারের জন্য জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। আর জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হলে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন। এজন্য নির্বাচনের আগে যে পরিমাণ সংস্কার প্রয়োজন, তা করে নির্বাচনের ব্যবস্থা নিতে তিনি প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছেন।

রোববার রাতে এগারো দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মুজাহিদুল ইসলাম সেলিম আরও বলেন, রাজনীতিবিদদের প্রতি জনগণের মনে নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে। এরশাদ সরকার পতনের পর যেভাবে রাজনৈতিক দলগুলো একসঙ্গে বসে একটি আচরণবিধি তৈরি করেছিল, বর্তমান পরিস্থিতিতেও তেমন একটি সম্মিলিত আচরণবিধি তৈরি করা প্রয়োজন।

তিনি জানান, বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি ও আগামীর পথনির্দেশ নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টাকে তাঁরা পরামর্শ দিয়েছেন, দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ষড়যন্ত্র সম্পর্কে সচেতন থাকতে হবে। দেশের স্বাধীনতা ও জনগণের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা যেন না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।