শনিবার ০৭ মার্চ ২০২৬, ফাল্গুন ২৩ ১৪৩২, ১৮ রমজান ১৪৪৭

ব্রেকিং

চুক্তিতে পৌঁছাতে জেলেনস্কিকে এগোতে হবে, পুতিন প্রস্তুত: ট্রাম্প ড্রোন হামলা ঠেকাতে ইউক্রেনের সহায়তা চায় যুক্তরাষ্ট্র খামেনিকে হত্যায় যুদ্ধ আইনের লঙ্ঘন হয়নি : ইসরাইল খলিলুর ও রিজওয়ানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’ ছিলেন: জামায়াতের তাহের ‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক স্কুল ও কলেজের জন্য ‘র‍্যাংকিং সিস্টেম’ হবে: শিক্ষামন্ত্রী ‘দেশের পরিস্থিতি বিবেচনায়’ ইফতারের জাঁকজমক কমালেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরের রাষ্ট্রাচার সীমিত, থাকবেন শুধু ৪ প্রতিনিধি খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’ ঈদে এবার সাত দিনের ছুটি এক মামলায় জামিন পেলেন আনিস আলমগীর ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যার রায় ৯ এপ্রিল ৯৬ শতাংশ পুলিশ চায় পুরোনো ইউনিফর্ম নারায়ণগঞ্জে মারামারিতে যুবক খুন, বন্ধু হাসপাতালে ইরানের নতুন কৌশলে নতুন করে হিসাব মেলাতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে বড় পতনের পর এশিয়ার বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

জাতীয়

ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত, খুলনার সঙ্গে সারাদেশের রেল চলাচল বন্ধ

 প্রকাশিত: ২৩:৪৩, ১৪ জুলাই ২০২৫

ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহত, খুলনার সঙ্গে সারাদেশের রেল চলাচল বন্ধ

ঘটনার পর থেকে খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে

খুলনার আফিল গেট এলাকায় ট্রেন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার (১৪ জুলাই) রাত পৌনে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম খান জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেস খুলনার দিকে আসছিল। এ সময় একটি ট্রাক ট্রেনলাইনের ওপর উঠে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে। গেটম্যান ওহেদুল পলাতক রয়েছেন বলে তিনি জানান।

খানজাহান আলী থানার ওসি কবির হোসেন জানান, আফিল গেট বাইপাস সড়কের রেল ক্রসিংয়ে ট্রাকটি উঠে স্টার্ট বন্ধ হয়ে যায়। এ সময় ট্রেন এসে ট্রাকটিকে ধাক্কা দেয় ও সামনের দিকে নিয়ে যায়। এতে ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় ট্রেনের যাত্রীদের অনেকে আহত হন। গুরুতর আহত একজন বয়স্ক ব্যক্তিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা রেলওয়ের স্টেশন মাস্টার জাকির হোসেন বলেন, মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি আফিল গেট ক্রসিংয়ে দুর্ঘটনায় পড়ে। ঘটনাস্থলে একটি উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে। দুর্ঘটনার কারণে রাত ৯টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রার অপেক্ষায় থাকা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি দেরিতে ছেড়ে যাবে।

খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. আশরাফ হোসেন রাত সাড়ে ১০টার দিকে জানান, আহত অবস্থায় ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আনুমানিক ৬০–৬৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির মোবাইল ফোনে রিং আসার পর স্বজনদের হাসপাতালে আসার বিষয়ে অবহিত করা হয়েছে।