শনিবার ০৭ মার্চ ২০২৬, ফাল্গুন ২৩ ১৪৩২, ১৮ রমজান ১৪৪৭

ব্রেকিং

চুক্তিতে পৌঁছাতে জেলেনস্কিকে এগোতে হবে, পুতিন প্রস্তুত: ট্রাম্প ড্রোন হামলা ঠেকাতে ইউক্রেনের সহায়তা চায় যুক্তরাষ্ট্র খামেনিকে হত্যায় যুদ্ধ আইনের লঙ্ঘন হয়নি : ইসরাইল খলিলুর ও রিজওয়ানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’ ছিলেন: জামায়াতের তাহের ‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক স্কুল ও কলেজের জন্য ‘র‍্যাংকিং সিস্টেম’ হবে: শিক্ষামন্ত্রী ‘দেশের পরিস্থিতি বিবেচনায়’ ইফতারের জাঁকজমক কমালেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরের রাষ্ট্রাচার সীমিত, থাকবেন শুধু ৪ প্রতিনিধি খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’ ঈদে এবার সাত দিনের ছুটি এক মামলায় জামিন পেলেন আনিস আলমগীর ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যার রায় ৯ এপ্রিল ৯৬ শতাংশ পুলিশ চায় পুরোনো ইউনিফর্ম নারায়ণগঞ্জে মারামারিতে যুবক খুন, বন্ধু হাসপাতালে ইরানের নতুন কৌশলে নতুন করে হিসাব মেলাতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে বড় পতনের পর এশিয়ার বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিলের প্রক্রিয়া শুরু করবে

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ১০:২৪, ২৯ মে ২০২৫

যুক্তরাষ্ট্র চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিলের প্রক্রিয়া শুরু করবে

যুক্তরাষ্ট্রে চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিলের ঘোষণা

চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক্স (সাবেক টুইটার)–এ দেওয়া পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। একইসঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতেও এই সিদ্ধান্তের কথা বলা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন উচ্চশিক্ষা খাতে বিদেশি শিক্ষার্থীদের ভিসা নীতিতে কড়াকড়ি আরোপ করছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবেই চীনা শিক্ষার্থীদের ওপর নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মার্কো রুবিওর ভাষ্য অনুযায়ী, যেসব শিক্ষার্থী চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পৃক্ত কিংবা ‘সংবেদনশীল’ বিষয়ে পড়াশোনা করছেন, তাদের ভিসা বাতিল করা হবে।

পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়, ‘নতুন ভিসানীতি আমেরিকাকে অগ্রাধিকার দেয়, চীনকে নয়।’ এতে আরও জানানো হয়, এই প্রক্রিয়ায় হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সঙ্গে যৌথভাবে কাজ করবে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

ভবিষ্যতে চীন ও হংকং থেকে আসা সব শিক্ষার্থী ও ভিসা আবেদনকারীদের আরও কঠোরভাবে যাচাই-বাছাই করা হবে বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে চীনের অবস্থান দ্বিতীয়, ভারতের পরে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে থাকা মোট বিদেশি শিক্ষার্থীদের প্রায় এক-চতুর্থাংশই ছিলেন চীনা নাগরিক।