বৃহস্পতিবার ০৫ মার্চ ২০২৬, ফাল্গুন ২১ ১৪৩২, ১৬ রমজান ১৪৪৭

ব্রেকিং

ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর ছুরিকাঘাতে নারী শিক্ষক খুন ‘ই-হেলথ’ কার্ড চালু ও অব্যবহৃত ভবনে স্বাস্থ্যকেন্দ্র করার নির্দেশ ইরানে সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে ‘কুর্দিদের সঙ্গে আলোচনা করছে যুক্তরাষ্ট্র’ খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত ইরানে নিহত বেড়ে ১,১৪৫, ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংসের কথা জানাল তুরস্ক দুইজন উপদেষ্টা এবং আটজন প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন মুন্সীগঞ্জে চোর সন্দেহে ‘গণপিটুনি’, হাসপাতালে ২ জনের মৃত্যু যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহে চাপ, সাশ্রয়ে জোর জ্বালানিমন্ত্রীর ভূমধ্যসাগরে পরমাণু রণতরী ‘চার্লস দ্য গল’ পাঠাচ্ছে ফ্রান্স ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধে ব্যবসায়ীদের বিশেষ ঋণ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব ভিসা ও গ্রিন কার্ডের প্রসেসিং ফি বাড়ালো যুক্তরাষ্ট্র আটকা পড়া প্রবাসীদের জন্য দুবাইয়ে ইউএস-বাংলার দুটি বিশেষ ফ্লাইট ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা খামেনির ছেলে: ইসরায়েলি ও মার্কিন সংবাদমাধ্যম

রাজনীতি

সংবিধান পরিবর্তন ছাড়া ফ্যাসিবাদ বিলোপ সম্ভব নয়: এনসিপি মুখ্য সমন্বয়ক

 প্রকাশিত: ২৩:২১, ৩১ মে ২০২৫

সংবিধান পরিবর্তন ছাড়া ফ্যাসিবাদ বিলোপ সম্ভব নয়: এনসিপি মুখ্য সমন্বয়ক

বক্তৃতা করছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

"এক ব্যক্তি আসবে, আরেক ব্যক্তি যাবে— কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থাটি অটুট থাকলে জনগণের রক্ত বৃথা ঝরবে"—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার (৩১ মে) সন্ধ্যায় গুলশানের সেলিব্রেটি কনভেনশন হলে এনসিপি’র ঢাকা মহানগর উত্তর শাখার আয়োজনে অনুষ্ঠিত ‘মৌলিক সংস্কার ও আগামীর রাজনীতি’ শীর্ষক কর্মশালায় বক্তব্য দেন তিনি।

নাসীর বলেন, “৫২’র ভাষা আন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থান— প্রতিটি পর্যায়ে যারা শহিদ হয়েছেন, তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। কিন্তু বর্তমানে প্রচলিত সংবিধান একটি ফ্যাসিবাদী কাঠামো বহন করছে। যতদিন এই সংবিধান থাকবে, ততদিন দেশে প্রকৃত গণতন্ত্র আসবে না। সংবিধানের আমূল সংস্কার তরুণ প্রজন্মের হাতেই হতে হবে।”

তিনি আরও বলেন, “২০২৪ সালের অভ্যুত্থান ছিল ৭১-এর পর সবচেয়ে বড় গণজাগরণ, যার নেতৃত্ব ছিল তরুণদের হাতে। ভবিষ্যতের বাংলাদেশও তাদের নেতৃত্বেই গড়ে উঠবে।”

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা প্রস্তাব দিয়েছিলাম— এক ব্যক্তি দলীয় প্রধান ও সরকার প্রধান—এই ব্যবস্থা চলতে পারে না। একজন ব্যক্তি দেশের সব নিয়োগ, সিদ্ধান্ত ও ক্ষমতার উৎস হলে, সেটি আর গণতন্ত্র নয়, বরং ‘গ্যাংস্টার কালচার’। আমরা ভবিষ্যতে কোনও ব্যক্তি বা পরিবারের কাছে নয়, শুধু জনগণের কাছে দায়বদ্ধ থাকতে চাই।”

এ কর্মশালায় বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন, যাঁরা নিজেদের অভিজ্ঞতা ও মতামত ভাগ করেন— আলোকচিত্রী শহিদুল আলম, সাংবাদিক রেজাউল করিম রনি, মানবাধিকার কর্মী মোস্তাঈন জহির, The Descent-এর সম্পাদক কদরুদ্দীন শিশির, ‘ট্রাক লাগবে’র প্রতিষ্ঠাতা ও সিইও এনায়েত রশিদ, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি (কাতার) এর সহকারী অধ্যাপক হাসান মাহমুদ, অর্থনীতিবিদ জিয়া হাসান, বিডি জবস-এর সিইও ফাহিম মাশরুর, কবি ও লেখক এসএম রেজাউল করিম মনু, এনসিপি’র যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আরিফ আদিব, চিকিৎসক ও লেখক ডা. তাসনিম জারা