শুক্রবার ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১ ১৪৩২, ২৫ শা'বান ১৪৪৭

ব্রেকিং

গণভোট: হ্যাঁ ভোট ৬৮.০৬% ভোট পড়েছে ৫৯% আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে জামায়াতের উত্থান: ফখরুল ঢাকার ১৩টি আসন বিএনপির, ৭টি জামায়াত জোটের এনসিপির ঝুলিতে ৬ আসন ফলাফলে ‘গরমিল’, প্রশাসন ‘নিরপেক্ষ ছিল না’: জামায়াত নিরঙ্কুশ বিজয়ে তারেককে পাকিস্তানের প্রধানমন্ত্রী-প্রেসিডেন্টের অভিনন্দন তারেককে মোদীর অভিনন্দন, গণতান্ত্রিক-অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থনে থাকবে ভারত নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি ঐতিহাসিক জয়ে তারেককে অভিনন্দন, এক সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র খুলনার ৬টি আসনে চারটিতে বিএনপি, দুটিতে জামায়াত জয়ী জামায়াত নেতা সাঈদীর ছোট ছেলে জয়ী, হেরেছেন বড়জন ঢাকা-৮: জিতলেন আব্বাস, পাটওয়ারীর হার ৪৯৮০ ভোটে নওগাঁর ছয় আসনের পাঁচটিতে জয় বিএনপির গোপালগঞ্জের তিন আসনই এখন বিএনপির ঢাকা-১৫: জামায়াত আমিরের জয় ২২ হাজার ভোটে বগুড়া-৬ আসনে তারেক রহমান বড় ব্যবধানে জয়ী ঢাকা- ১৭: ৪৩৯৯ ভোটে জিতলেন তারেক রহমান

রাজনীতি

বিএনপির বিরুদ্ধে অপতৎপরতা লেবাসধারীদের: রিজভী

 প্রকাশিত: ২২:১১, ১৪ জুলাই ২০২৫

বিএনপির বিরুদ্ধে অপতৎপরতা লেবাসধারীদের: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, “বিএনপির নাম ভাঙিয়ে কেউ কিছু করলে কোনও ছাড় নেই। এটা বিএনপি, এটার নাম তারেক রহমান।” তিনি অভিযোগ করেন, কিছু ‘মাছুম বাচ্চাদের’ দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কথা বলানো হচ্ছে এবং ‘মব জাস্টিস’ সমাজে ক্যানসারে পরিণত হয়েছে। বিএনপি একটি শান্তিপূর্ণ দল, যারা সবসময় শান্তি বজায় রাখে।

সোমবার (১৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রিজভী অভিযোগ করেন, ইসলামের নাম ব্যবহার করে কিছু ‘লেবাসধারী’ ব্যক্তি বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, “সারা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি ছাত্রজনতাকে সহযোগিতা করেছিল। গণতান্ত্রিক সমাজে রাজনীতি করার অধিকার সবার রয়েছে। অথচ কেউ কেউ এখন বলছেন বিএনপি চাঁদাবাজির দায়িত্ব নিয়েছে। তাহলে দুই উপদেষ্টার এপিএস এত টাকার মালিক হলো কীভাবে? কোনও কোনও উপদেষ্টার বাড়ি পর্যন্ত পাওয়া গেছে। কিন্তু এসবের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।”

তিনি আরও বলেন, “বিএনপির জনপ্রিয়তা কোটি কোটি মানুষের মাঝে বিস্তৃত। এ কারণেই তারেক রহমানের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে।” একইসঙ্গে তিনি জানান, “লন্ডনে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার একটি বৈঠকের পর থেকেই চক্রান্ত শুরু হয়েছে। বিএনপিতে সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজদের কোনও জায়গা নেই।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বাশিরউদ্দিন বাচ্চু।