শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ফাল্গুন ২৯ ১৪৩২, ২৪ রমজান ১৪৪৭

ব্রেকিং

হরমুজ প্রণালি বন্ধ রাখার নির্দেশ মোজতবা খামেনির উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ২ দুবাইয়ের কেন্দ্রে বিস্ফোরণ, আকাশে ধোঁয়ার কুণ্ডলী বাগেরহাটের রামপালে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত অন্তত ১২ ইরান যুদ্ধের প্রথম ৬ দিনেই খরচ ১১.৩ বিলিয়ন ডলার ইরানের ভেতরে বাস্তুচ্যুত ৩২ লাখ মানুষ: জাতিসংঘ ‘জিয়া স্বাধীনতার ঘোষক’, ‘বাংলাদেশ জিন্দাবাদ’: সংসদের ভাষণে আর যা যা বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি এই সংসদ বাংলাদেশের জনগণের: প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে বিরোধীদের ওয়াকআউট আশা করি সরকারি ও বিরোধী দল আলাদা হবে না: স্পিকারকে শফিকুর ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে এই সংসদকে মুক্ত করেছিলাম: নাহিদ যুদ্ধাপরাধে দণ্ডিত সাতজনের জন্যও শোক জানাল ত্রয়োদশ সংসদ বাহরাইনের জ্বালানি ট্যাংকে হামলা, বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান যাত্রা করল ত্রয়োদশ সংসদ কয়েক হাত দূর থেকে গুলি, প্রাণে বেঁচে গেলেন জম্মু-কাশ্মীরের ফারুক আব্দুল্লাহ তেল-গ্যাস নয়, মধ্যপ্রাচ্যে বড় ভয় খাবার পানি বিশ্বকাপে অংশগ্রহণের কোনো সম্ভাবনা নেই ইরানের : ক্রীড়ামন্ত্রী

জাতীয়

ঈদে অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিষ্টি মজুত, রংপুরে হিমাগারে অভিযান ও দুই লাখ টাকা জরিমানা

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ১৩:১৭, ৫ জুন ২০২৫

ঈদে অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিষ্টি মজুত, রংপুরে হিমাগারে অভিযান ও দুই লাখ টাকা জরিমানা

রংপুরে ঈদ সামনে রেখে অস্বাস্থ্যকর হিমাগার থেকে হাজার কেজি দই-মিষ্টি জব্দ, দুই লাখ টাকা জরিমানা আর নষ্টের ব্যবস্থা নেওয়া হলো।

রংপুরে ঈদ সামনে আলুর হিমাগার থেকে বিপুল পরিমাণ দই ও মিষ্টি জব্দ করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে এসব পণ্য রাখা হয়েছিল, যা বাজারে বিক্রি করা হচ্ছিল। জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টাস্কফোর্স অভিযান চালিয়ে হিমাগার মালিক ও মিষ্টি প্রস্তুতকারককে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত মিষ্টি ও দই নষ্ট করা হয়।

সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ময়নাকুঠি এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ৮১০ কেজি দই ও মিষ্টির কার্টন উদ্ধার করা হয়। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে কার্যক্রম পরিচালনা করেন।

সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেডের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম জানান, ঈদ সামনে রেখে দীর্ঘ সময় ধরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টিজাতীয় দ্রব্যাদি সংরক্ষণ করা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক। এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং সেনাবাহিনী মাঠে থাকবে যাতে ভবিষ্যতে এমন অবৈধ কার্যক্রম বন্ধ হয়।