শুক্রবার ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১ ১৪৩২, ২৫ শা'বান ১৪৪৭

ব্রেকিং

ফলাফলে ‘গরমিল’, প্রশাসন ‘নিরপেক্ষ ছিল না’: জামায়াত নিরঙ্কুশ বিজয়ে তারেককে পাকিস্তানের প্রধানমন্ত্রী-প্রেসিডেন্টের অভিনন্দন তারেককে মোদীর অভিনন্দন, গণতান্ত্রিক-অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থনে থাকবে ভারত নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি ঐতিহাসিক জয়ে তারেককে অভিনন্দন, এক সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র খুলনার ৬টি আসনে চারটিতে বিএনপি, দুটিতে জামায়াত জয়ী জামায়াত নেতা সাঈদীর ছোট ছেলে জয়ী, হেরেছেন বড়জন ঢাকা-৮: জিতলেন আব্বাস, পাটওয়ারীর হার ৪৯৮০ ভোটে নওগাঁর ছয় আসনের পাঁচটিতে জয় বিএনপির গোপালগঞ্জের তিন আসনই এখন বিএনপির ঢাকা-১৫: জামায়াত আমিরের জয় ২২ হাজার ভোটে বগুড়া-৬ আসনে তারেক রহমান বড় ব্যবধানে জয়ী ঢাকা- ১৭: ৪৩৯৯ ভোটে জিতলেন তারেক রহমান

জাতীয়

উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ: সিলেটে তিনজন কারাগারে

 প্রকাশিত: ২১:৫২, ১৬ জুন ২০২৫

উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ: সিলেটে তিনজন কারাগারে

সিলেটের গোয়াইনঘাটে দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ করার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (১৬ জুন) দুপুরে আদালতে হাজির করার পর এই আদেশ দেন বিচারক।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মামলার এজহারভুক্ত ৬ নম্বর আসামি দেলোয়ার হোসেন দুলু, ভিডিও ফুটেজ দেখে শনাক্ত হওয়া শাহজাহান ও ফারুক মিয়া। এর মধ্যে দেলোয়ার ও শাহজাহানকে সিলেট শহর থেকে এবং ফারুককে জাফলং এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমদ জানান, “রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এরপর সোমবার আদালতে হাজির করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দেলোয়ার এজহারনামীয় আসামি, অপর দুইজনকে ভিডিও বিশ্লেষণের মাধ্যমে শনাক্ত করা হয়। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

এর আগে, শনিবার (১৪ জুন) সকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জাফলং এলাকা পরিদর্শনে যান। পরিদর্শন শেষে ফেরার পথে গোয়াইনঘাটের বল্লাঘাট এলাকায় স্থানীয় বালু-পাথর ব্যবসায়ী ও শ্রমিকরা তাদের গাড়িবহর আটকে বিক্ষোভ করেন। তারা বন্ধ থাকা পাথর কোয়ারিগুলো খুলে দেওয়ার দাবি জানান এবং স্লোগান দেন।

এ ঘটনায় রোববার রাতে গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) ওবায়েদ উল্লাহ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়। অভিযোগে বলা হয়, অভিযুক্তরা সরকারি কাজে বাধা, গাড়িবহর আটকে জনদুর্ভোগ সৃষ্টি এবং অবরোধে অংশগ্রহণ করেছেন।