একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এবার একুশে পদক পেয়েছেন ৯জন বিশিষ্ট নাগরিক এবং একটি ব্যান্ড দল।
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে পুরস্কারজয়ী এবং তাদের প্রতিনিধিদের হাতে পদক তুলে দেন।
পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, এককালীন চার লাখ টাকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫২