কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় গোলাগুলিতে নিহত ১০
কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে গোলাগুলির এক ঘটনার পর সন্দেহভাজন বন্দুকধারীসহ ১০ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
রয়টার্স জানায়, মঙ্গলবার প্রদেশেরটির উত্তরপূর্বাঞ্চলীয় টাম্বলার রিজ শহরে ঘটনাটি ঘটেছে।
রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানিয়েছে, টাম্বলার রিজের এক হাই স্কুলের ভেতরে ছয়জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। নিহত আরও দুইজনকে একটি বাড়িতে পাওয়া গেছে। আর অপরজনকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫২