শুক্রবার ২৭ মার্চ ২০২৬, চৈত্র ১২ ১৪৩২, ০৭ শাওয়াল ১৪৪৭

ভুল পায়ে এমআরআই করানোর বিষয়টি অস্বীকার করলেন এমবাপ্পে
ভুল পায়ে এমআরআই করানোর বিষয়টি অস্বীকার করলেন এমবাপ্পে

রিয়াল মাদ্রিদের মেডিকেল টিম কিলিয়ান এমবাপ্পের ভুল হাঁটুর স্ক্যান করেছে, ফ্রান্সের বিভিন্ন গণমাধ্যমে এমন খবর সত্যিই চমকে দেবার মত ঘটনা। কিন্তু গণমাধ্যমের এই প্রতিবেদন অস্বীকার করেছেন এমবাপ্পে। হাঁটুর চোটে প্রায় তিন সপ্তাহ খেলতে না পারার পিছনে কোন ধরনের ভুল ছিলনা বলে তিনি জানিয়েছেন। ফ্রান্সের আরএমসি স্পোর্টের এক প্রতিবেদকের খবর স্পেনের বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে তিনি দাবি করেন, ডিসেম্বর মাসে এমবাপ্পের বাম হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার বিষয়টি শনাক্ত করতে ব্যর্থ হয় মাদ্রিদ, কারণ তারা ভুল করে সুস্থ ডান হাঁটুর স্ক্যান করেছিল। গত ৩১ ডিসেম্বর ক্লাব একটি মেডিক্যাল রিপোর্টে তার হাঁটুর মচকানোর বিষয়টি নিশ্চিত করে। পরে এই মাসে তিনি দ্বিতীয় মতামত নিতে প্যারিসে গেলে নতুন আপডেট আসে। যার ফলে তিনি তিন সপ্তাহেরও বেশি সময় মাঠের বাইওে চলে যান এমবাপ্পে।

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১৬:১৪

আর্জেন্টিনা স্কোয়াড থেকে ছিটকে গেলেন মন্টিয়েল, বেলার্ডি
আর্জেন্টিনা স্কোয়াড থেকে ছিটকে গেলেন মন্টিয়েল, বেলার্ডি

দলের দুই নির্ভরযোগ্য ডিফেন্ডারকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতিতে বড় ধাক্কা খেয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইনজুরির কারনে মার্চ-এপ্রিলে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের দল থেকে ছিটকে গেছেন সেন্টার-ব্যাক লিওনার্দো বেলার্ডি ও রাইট-ব্যাক গনজালো মন্টিয়েল। বেলার্ডি কাফ ইনজুরি ও মন্টিয়েল পেশীর ইনজুরিতে ভুগছেন। রিও কুয়ার্তোতে রিভার প্লেটের ২-০ গোলের জয়ের ম্যাচটিতে পেনাল্টি থেকে মন্টিয়েল প্রথম গোলটি করেছিলেন। কিন্তু ম্যাচ শেষ হবার আগেই তার পেশীতে টান পড়ে। স্থানীয় গণমাধ্যমের সূত্রমতে জানা গেছে ম্যাচ শেষে মন্টিয়েলের স্ক্যান রিপোর্টে বাম পায়ের পেশীতে গ্রেড ওয়ান ইনজুরি ধরা পড়েছে। চার বছর আগে কাতারে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মন্টিয়েল। তার স্থানে দলে ডাকা হয়েছে পালমেইরাসের অগাস্টিন গিয়েকে।

বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১৮:১৯

ওরলান্ডো সিটিতে যোগ দিলেন গ্রীজম্যান
ওরলান্ডো সিটিতে যোগ দিলেন গ্রীজম্যান

ফরাশি তারকা ফরোয়ার্ড আতোঁয়ান গ্রীজম্যান এ্যাথলেটিকো মাদ্রিদ ছেড়ে মেজর লিগ সকার ক্লাব ওরলান্ডো সিটিতে যোগ দিয়েছেন। ৩৫ বছর বয়সী গ্রীজম্যান দুই বছরের চুক্তিতে যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে নাম লিখিয়েছেন। ইন্টারন্যাশনাল ট্রান্সফার সার্টিফিকেট ও পি-১ ভিসা প্রাপ্তির সাপেক্ষে ফরাশি এই তারকার সাথে ওরলান্ডোর চুক্তি চূড়ান্ত হয়েছে। ইতোমধ্যেই তার মেডিকেল পরীক্ষাও সম্পন্ন হয়েছে। তবে এ্যাথলেটিকোর হয়ে বর্তমান মৌসুম শেষ করার পর আগামী ১৩ জুলাই গ্রীষ্মকালীণ ট্রান্সফার উইন্ডোতে গ্রীজম্যান ওরলান্ডোতে যাবেন। এ সম্পর্কে এক বিবৃতিতে গ্রীজম্যান বলেছেন, ‘ওরলান্ডের সিটির সাথে ক্যারিয়ারের পরবর্তী অধ্যায় শুরু করতে আমি মুখিয়ে আছি। এই ক্লাবের সাথে আমার প্রথম আলোচনার পর থেকেই এখানাকার ভবিষ্যত নিয়ে আমি একটি স্পষ্ট ধারণা পেয়েছি। ওরলান্ডোতে নতুন বাড়ি বানানোর অপেক্ষায় আছি। সমর্থকদের সাথেও দেখা করতে চাই। এই ক্লাবের হয়ে নিজের সেরাটা দিয়ে খেলতে চাই।’

বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১৮:১৭

বেলজিয়ামের বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে থাকছেন না লুকাকু
বেলজিয়ামের বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে থাকছেন না লুকাকু

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের দুটি ওয়ার্ম আপ ম্যাচ থেকে ছিটকে গেছেন বেলজিয়ামের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোমেলু লুকাকু। বেলজিয়ান ফুটবল ফেডারেশন (আরবিএফএ) এই তথ্য নিশ্চিত করেছে। কোচ রুডি গার্সিয়ার বেলজিয়াম শনিবার আটালান্টায় বিশ্বকাপের অন্যতম স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে ও ১ এপ্রিল শিকাগোতে আরেক স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। কিন্তু নিজের ফিটনেস নিয়ে আরও কাজ করার তাগিদে আসন্ন এই দুই ম্যাচে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ৩২ বছর বয়সী লুকাকু।

বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১৮:১৫

মৌসুমের শেষে লিভারপুল ছাড়ছেন সালাহ
মৌসুমের শেষে লিভারপুল ছাড়ছেন সালাহ

চলতি মৌসুমের শেষে লিভারপুল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন মোহাম্মদ সালাহ। এর মাধ্যমে এ্যানফিল্ডে মিশরীয় এই তারকার বর্ণাঢ্য ও গৌরবময় ক্যারিয়ারের সমাপ্তি ঘটতে যাচ্ছে বলে ক্লাব সূত্র জানিয়েছে। ৩৩ বছর বয়সী সালাহ ২০১৭ সালে রোমা থেকে লিভারপুলে যোগ দেবার পর এ পর্যন্ত খেলেছেন ৪৩৫ ম্যাচ। এ সময়ে ২৫৫ গোল করে ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় ইয়ান রাশ ও রজার হান্টের পরে তৃতীয় স্থানে রয়েছেন। ক্যারিয়ারে চারবার প্রিমিয়ার লিগ গোল্ডেন বুট জয় করেছেন সালাহ। ২০১৯/২০ ও ২০২৪/২৫ মৌসুমে লিগ শিরোপার পাশাপাশি ২০১৯ চ্যাম্পিয়ন্স লিগ জয়ে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন। এছাড়াও লিভারপুলের জার্সিতে ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ, এফএ কাপ ও দুটি লিগ কাপ জয় করেছেন। এবারের মৌসুমে প্রিমিয়ার লিগে মাত্র ৫ গোল করেছেন সালাহ। তার আগের মৌসুমে করেছিলেন ২৯ গোল।

বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১৮:০৪

ঐতিহাসিক টেস্টে নিউজিল্যান্ডকে আতিথ্য দিবে আয়ারল্যান্ড
ঐতিহাসিক টেস্টে নিউজিল্যান্ডকে আতিথ্য দিবে আয়ারল্যান্ড

আগামী মে মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মত টেস্ট ম্যাচ আয়োজন করতে যাচ্ছে আয়ারল্যান্ড। এর পরপরই জুনে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে দুই ম্যাচের টি২০ ম্যাচ খেলবে আইরিশরা। বড় এই দুই এ্যাসাইনমেন্টের পর আগস্টে রয়েছে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। এসব সিরিজের প্রতিটি ম্যাচই বেলফাস্টের স্টরমন্টে অনুষ্ঠিত হবে। ঘরোয়া এই সিরিজগুলোর পর আয়ারল্যান্ড সাদা বলের সিরিজ খেলতে নেপাল সফরে যাবে। এরপর গ্রীষ্ম মৌসুমে সংযুক্ত আরব আমিরাতে অনুশীলন ক্যাম্প করবে। সেখানে স্বাগতিকদের সাথে সাদা বলের সিরিজ রয়েছে। এমিরেটস ক্রিকেট বোর্ডের সাথে পাঁচ বছরের চুক্তির অংশ হিসেবে আয়ারল্যান্ডের খেলোয়াড়রা আইএলটি২০’তে অংশ নিবে।

রোববার, ২২ মার্চ ২০২৬, ১২:৪৬

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড

দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের সুবাদে শুক্রবার অকল্যান্ডে দক্ষিণ আফ্রিকাকে তৃতীয় টি২০তে ৮ উইকেটে পরাজিত করে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে লিড নিয়েছে নিউজিল্যান্ড। তারকা পেসার লোকি ফার্গুসন ৪ ওভারে মাত্র ৯ রান দিয়েছেন। ফলে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৬ রানে ইনিংস শেষ করে। ছোট মাঠ হিসেবে পরিচিত ইডেন পার্কে সাধারণত ২০০ রানের বেশি স্কোর দেখা যায়। জবাবে টম ল্যাথামের ৬৩ রানের ইনিংসে ভর করে ২২ বল হাতে রেখেই নিউজিল্যান্ড জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন। পাওয়ার প্লেতে নিউজিল্যান্ড ৪১ রানে ৩ উইকেট নিয়ে দারুণ শুরু করে, যা এই মাঠের স্বাভাবিক উচ্চ স্কোরিং প্রবণতার তুলনায় ভিন্ন ছিল।

রোববার, ২২ মার্চ ২০২৬, ১২:৪৪

প্রাক-বিশ্বকাপ ম্যাচে ইংল্যান্ড দলে মেইনু, ম্যাগুয়েরে
প্রাক-বিশ্বকাপ ম্যাচে ইংল্যান্ড দলে মেইনু, ম্যাগুয়েরে

উরুগুয়ে ও জাপানের বিপক্ষে প্রাক বিশ্বকাপ প্রীতি ম্যাচকে সামনে রেখে ইংল্যান্ডের কোচ থমাস টাচেল ৩৫ সদস্যের দল ঘোষনা করেছেন। এই দলে ডাক পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড জুটি হ্যারি ম্যাগুয়েরে ও কোবি মেইনু। লিডস ফরোয়ার্ড ডোমিনিক কালভার্ট-লুইনও আন্তর্জাতিক ম্যাচে ফিরেছেন। এছাড়া জাতীয় দলে প্রথমবারের মত ডাক পেয়েছেন এভারটন মিডফিল্ডার জেমস গার্নার। রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার জুড বেলিংহাম হ্যামস্ট্রিং ইনজুরির কারনে ফেব্রুয়ারির শুরু থেকে মাঠের বাইরে থাকলেও দলে অন্তর্ভূক্ত হয়েছেন। কিন্তু এই দলে জায়গা হয়নি ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ড, লুক শ ও ওলি ওয়াটকিন্সের।

রোববার, ২২ মার্চ ২০২৬, ১২:৪২