শনিবার ০৭ মার্চ ২০২৬, ফাল্গুন ২৩ ১৪৩২, ১৮ রমজান ১৪৪৭

ব্রেকিং

চুক্তিতে পৌঁছাতে জেলেনস্কিকে এগোতে হবে, পুতিন প্রস্তুত: ট্রাম্প ড্রোন হামলা ঠেকাতে ইউক্রেনের সহায়তা চায় যুক্তরাষ্ট্র খামেনিকে হত্যায় যুদ্ধ আইনের লঙ্ঘন হয়নি : ইসরাইল খলিলুর ও রিজওয়ানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’ ছিলেন: জামায়াতের তাহের ‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক স্কুল ও কলেজের জন্য ‘র‍্যাংকিং সিস্টেম’ হবে: শিক্ষামন্ত্রী ‘দেশের পরিস্থিতি বিবেচনায়’ ইফতারের জাঁকজমক কমালেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরের রাষ্ট্রাচার সীমিত, থাকবেন শুধু ৪ প্রতিনিধি খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’ ঈদে এবার সাত দিনের ছুটি এক মামলায় জামিন পেলেন আনিস আলমগীর ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যার রায় ৯ এপ্রিল ৯৬ শতাংশ পুলিশ চায় পুরোনো ইউনিফর্ম নারায়ণগঞ্জে মারামারিতে যুবক খুন, বন্ধু হাসপাতালে ইরানের নতুন কৌশলে নতুন করে হিসাব মেলাতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে বড় পতনের পর এশিয়ার বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

রাজনীতি

সংস্কার, বিচার ও নির্বাচন – তিনটি কঠিন দায়িত্ব পালনে সচেষ্ট আমরা

 প্রকাশিত: ২১:৪৭, ২৩ মে ২০২৫

সংস্কার, বিচার ও নির্বাচন – তিনটি কঠিন দায়িত্ব পালনে সচেষ্ট আমরা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বর্তমান সরকারের উপদেষ্টা পরিষদ সংস্কার, বিচার ও নির্বাচনএই তিনটি কঠিন ও গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে কাজ করছে।

আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির ২৪তম জাতীয় সম্মেলন ও বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, “আমাদের দায়িত্ব তিনটি এবং তিনটিই অত্যন্ত কঠিন। একদিকে সংস্কার, অন্যদিকে বিচার এবং নির্বাচনএই তিনটি দায়িত্ব পালনে আমরা আন্তরিকভাবে কাজ করছি।”

তিনি জানান, “আমরা দায়িত্ব নিয়েছি জাতীয় প্রয়োজনে, ক্ষমতা গ্রহণের জন্য নয়। এ দায়িত্ব তখনই সুচারুভাবে পালন সম্ভব, যখন সকলের সহযোগিতা থাকবে।”

জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “প্রধান উপদেষ্টা ইতোমধ্যে ঘোষণা দিয়েছেননির্বাচন আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। সময়সীমা একদিনও অতিক্রম করার সুযোগ নেই। তাই এ বিষয়ে বিভ্রান্তিকর কোনো মন্তব্য করা উচিত নয়।”

তিনি আরও বলেন, “গতকাল আমাদের বৈঠকে আমরা দীর্ঘ সময় ধরে আলোচনা করেছিআমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারছি কিনা, সেই বিষয়ে। অনেকেই বিভিন্ন দাবি নিয়ে রাস্তায় নেমে পড়ছে, এতে ঢাকার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতি নিরসনে আমাদের কী করণীয়, সে বিষয়ে আমরা সকলে মিলে চিন্তাভাবনা করছি।”

দায়িত্ব পালনে চাপের বিষয়ে রিজওয়ানা হাসান বলেন, “আমাদের একমাত্র চাপ হলোআমরা কাজ করতে পারছি কিনা, সে প্রত্যাশা। এর বাইরে আর কোনো চাপ নেই। আমরা দায়িত্ব পালন করতে না পারলে, যার যার নিজস্ব কাজে ফিরে যাবো।”

সংস্কার প্রক্রিয়া সম্পর্কে তিনি জানান, “রিফর্ম কমিশন গঠন করা হয়েছে, কমিশন তাদের প্রতিবেদন দিয়েছে এবং এখন সে রিপোর্টের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ার প্রক্রিয়া শুরু হয়েছে, যেখানে সব দলই অংশ নিচ্ছে।”

বিচার ব্যবস্থা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “আগে একটি ট্রাইব্যুনাল ছিল, এখন দুটি কার্যকর ট্রাইব্যুনাল কাজ শুরু করেছে। এতে বিচার কাজ আরও গতি পাবে।”