মঙ্গলবার ১০ মার্চ ২০২৬, ফাল্গুন ২৫ ১৪৩২, ২১ রমজান ১৪৪৭

ব্রেকিং

ইরানের পাশে থাকার বার্তা পুতিনের, শুভেচ্ছা খামেনির ছেলেকে লেবাননে সাত দিনে ৮৩ শিশু নিহত হাদি হত্যার আসামিদের সাক্ষাৎ পেতে কনস্যুলার অ্যাকসেস চাইল বাংলাদেশ ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী যাত্রাবাড়ীতে রগ কেটে যুবককে হত্যা জঙ্গল ছলিমপুরে ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠা হয়েছে, অস্ত্র উদ্ধার, আটক ১৫: ডিআইজি হাদি হত্যার আসামি ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী দুই প্রসিকিউটর নিয়োগ, একজনের পদত্যাগ ইরানের নতুন নেতা নিয়ে ‘খুশি নন’ ট্রাম্প, চীন বলছে ‘অভ্যন্তরীণ বিষয়’ ইরানি তেল স্থাপনায় ইসরায়েলি হামলায় ‘বিরক্ত, বিস্মিত’ যুক্তরাষ্ট্র মোজতবা খামেনি: ইরানের নতুন সর্বোচ্চ নেতা জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর অভিযান মাদারীপুরে টর্চ লাইট জ্বালিয়ে ৪ ঘণ্টা ধরে সংঘর্ষ, শতাধিক হাতবোমার বিস্ফোরণ পিতার মত ইরানের সর্বোচ্চ নেতা হলেন মুজতাবা খামেনি ইরানি হামলায় ইসরায়েলে ১৩ জন নিহত, প্রায় ২০০০ জন আহত ইরানে ৬৫ স্কুল ও ৩২ চিকিৎসাকেন্দ্র হামলার শিকার: রেড ক্রিসেন্ট

খেলা

আশরাফুল, সাকিবদের পর এবার নতুনদের চিনছে শ্রীলঙ্কা

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ১১:৩৬, ৬ জুলাই ২০২৫

আশরাফুল, সাকিবদের পর এবার নতুনদের চিনছে শ্রীলঙ্কা

তানভীরের ৫ উইকেট, শামীমের নিয়ন্ত্রিত বোলিং ও তানজিমের শেষ জুটিতে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ।

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক তারকাদের নাম এখনো শ্রীলঙ্কান ক্রিকেটপ্রেমীদের মুখে মুখে। আশরাফুল, সাকিব, মাশরাফি, মুশফিক, মাহমুদউল্লাহ কিংবা তামিম—এই নামগুলো এখনো স্থানীয়দের কৌতূহলের কেন্দ্রে। অথচ বর্তমানে বাংলাদেশ দলে যারা খেলছেন, তাদের অনেককেই এখনো পুরোপুরি চিনে উঠতে পারেনি শ্রীলঙ্কার দর্শক।

তবে পাল্টে যেতে শুরু করেছে দৃশ্যপট। প্রেমাদাসা স্টেডিয়ামে শনিবার রাতে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের জয়ে নতুন করে আলোচনায় এসেছে দলের তরুণ ক্রিকেটাররা। ১৬ রানের জয় এনে দিয়ে সিরিজে সমতা ফেরানো ম্যাচে তানভীর ইসলাম তুলে নিয়েছেন ৫ উইকেট। তার আগুনঝরা বোলিংয়ে স্তব্ধ হয়ে গেছে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ।

প্রথম দুই ওভারে ২২ রান দেওয়ার পরও তানভীর আত্মবিশ্বাস হারাননি। শেষ পর্যন্ত ১০ ওভারে ৩৯ রানে ৫ উইকেট নিয়ে প্রমাণ করেছেন—বাংলাদেশ এখনো বাঁহাতি স্পিনার তৈরিতে উর্বর ভূমি।

শুধু তানভীরই নন, নজর কেড়েছেন শামীম হোসেনও। তাঁর টানা ভালো লাইন-লেংথের পুরস্কার মেলে চারিত আসালাঙ্কার গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে। অভিজ্ঞ মোস্তাফিজুর রহমান ম্যাচের টার্নিং পয়েন্টে এনে দেন জানিথ লিয়ানাগের উইকেট, যার ফলে এক ম্যাচ হাতে রেখেই শ্রীলঙ্কার সিরিজ জয়ের স্বপ্ন ভেঙে যায়।

বাংলাদেশের ব্যাটিংও ছিল দায়িত্বশীল। ব্যাটসম্যানরা ধারাবাহিকভাবে উইকেট হারালেও শেষ উইকেট জুটিতে তানজিম হাসান ও মোস্তাফিজ ২৪ বলে ৩০ রান তুলে দলকে লড়াইয়ের জায়গায় নিয়ে যান।

বাংলাদেশের জয় দেখে প্রেমাদাসার গ্যালারিভর্তি দর্শক নতুনভাবে চিনতে শুরু করেছেন এই দলের ক্রিকেটারদের। কাল রাতের পারফরম্যান্স হয়তো বর্তমান দলের সামর্থ্যের পূর্ণ প্রতিচ্ছবি নয়, তবে এটা প্রমাণ দিয়েছে—তাদের ভেতরে জয়ের ক্ষুধা আছে।

মেহেদী হাসান মিরাজ অধিনায়ক হিসেবে ওয়ানডে দলের দায়িত্বে এটিই তার দ্বিতীয় ম্যাচ। শুরুটা দুর্দান্ত করেছেন এই অলরাউন্ডার। এখন চ্যালেঞ্জ হলো এই ধারাবাহিকতা ধরে রাখা।

বাংলাদেশ ক্রিকেট দলের ট্রানজিশন পিরিয়ডে নতুন তারকার উত্থান খুব প্রয়োজন। তারকারা আকাশ থেকে নামে না, নিজেদের পারফরম্যান্সেই তারা হয়ে ওঠে পরিচিত মুখ। সেই পথে হাঁটতেই শুরু করেছে তানভীর, শামীম, তানজিমরা।

সাকিব–মাশরাফিদের নাম এখনো শ্রীলঙ্কানদের মনে গেঁথে আছে। তবে এবার হয়তো তারা নতুন কিছু নামও মুখস্থ করতে শুরু করবে।