শনিবার ২৭ জুন ২০২৬, আষাঢ় ১৩ ১৪৩৩

ব্রেকিং

বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা বাজেটের ‘ফরম্যাট’ পরিবর্তনের চেষ্টা চলছে: অর্থমন্ত্রী এক টাকা দুর্নীতির প্রমাণ মিললে সংসদ ছাড়ব: হাসনাত হামের উপসর্গ নিয়ে আরো ৯ জনের মৃত্যু দিনাজপুরে নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৩ নারীর মৃত্যু সীমান্তের সমস্যা ‘দ্রুত’ ঠিক হয়ে যাবে, ‘আশা’ দীনেশ ত্রিবেদীর ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা, আবেদন নেওয়া হবে ২৮ জুন থেকে তারেক রহমান ও লি ছিয়াংয়ের দ্বিপক্ষীয় বৈঠক বাসসের সাবেক এমডি মাহবুব মোর্শেদকে দুদকে তলব ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১ তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলাকেটে হত্যা ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর মর্যাদা ভিনিসিউসের জোড়া গোলে গ্রুপ সেরা ব্রাজিল

বিনোদন

আজ থেকে বান্দরবানে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা শুরু

 প্রকাশিত: ১৭:২২, ৩০ ডিসেম্বর ২০২১

আজ থেকে বান্দরবানে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা শুরু

আজ বৃহস্পতিবার বান্দরবানে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা শুরু হয়েছে।

আজ (৩০ ডিসেম্বর) সকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এর পর জেলা প্রশাসকের প্রাঙ্গণে মেলা উপলক্ষে এক আলোচনা সভায় আয়োজন করা হয়।

এসময় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ড.মোহীত উল আলম, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, সেনাবাহিনীর বান্দরবান জোনের কমান্ডার মোহাম্মদ মইনুল হক (এস ইউ পি,পিএসসি), পুলিশ সুপার জেরি আখতার, সিভিল সার্জন ডা.অং সুই প্রু মারমাসহ জেলা প্রশাসন ,উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী এবং শিক্ষকরা মেলায় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা শিশু, কিশোর, তরুণ ও যুব সম্প্রদায়ের মধ্যে বই পড়ার মাধ্যমে চিন্তা ও মনোজগতের বিকাশ,শিক্ষাকে পূর্ণতা দেন, জ্ঞানান্বেষী মনোভাব সৃষ্টির লক্ষে সবাইকে বেশি বেশি বই পড়ার জন্য আহবান জানান।

এসময় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, আমাদের সবাইকে বই পড়তে হবে, বইয়ের বিকল্প কিছুই নেই।

এবারের বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলায় বিভিন্ন গল্প, উপন্যাস, সাহিত্যসহ নানা ধরনের বই নিয়ে জেলা ও উপজেলার ৩৮টি স্টল অংশ নিচ্ছে। ২ জানুয়ারি তিনদিনব্যাপী এই বই মেলার সমাপ্তি ঘটবে।