সোমবার ০৯ মার্চ ২০২৬, ফাল্গুন ২৫ ১৪৩২, ২০ রমজান ১৪৪৭

ব্রেকিং

জঙ্গল ছলিমপুরে ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠা হয়েছে, অস্ত্র উদ্ধার, আটক ১৫: ডিআইজি হাদি হত্যার আসামি ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী দুই প্রসিকিউটর নিয়োগ, একজনের পদত্যাগ ইরানের নতুন নেতা নিয়ে ‘খুশি নন’ ট্রাম্প, চীন বলছে ‘অভ্যন্তরীণ বিষয়’ ইরানি তেল স্থাপনায় ইসরায়েলি হামলায় ‘বিরক্ত, বিস্মিত’ যুক্তরাষ্ট্র দোহায় বিস্ফোরণ, উপসাগরীয় দেশেও নতুন হামলা মধ্যপ্রাচ্যে যুদ্ধ প্রশমনের আহ্বান চীনের বিশেষ দূতের বিস্ফোরণে কেঁপে উঠল বৈরুতের দক্ষিণ উপশহর : এএফপি মোজতবা খামেনি: ইরানের নতুন সর্বোচ্চ নেতা জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর অভিযান মাদারীপুরে টর্চ লাইট জ্বালিয়ে ৪ ঘণ্টা ধরে সংঘর্ষ, শতাধিক হাতবোমার বিস্ফোরণ পিতার মত ইরানের সর্বোচ্চ নেতা হলেন মুজতাবা খামেনি ইরানি হামলায় ইসরায়েলে ১৩ জন নিহত, প্রায় ২০০০ জন আহত ইরানে ৬৫ স্কুল ও ৩২ চিকিৎসাকেন্দ্র হামলার শিকার: রেড ক্রিসেন্ট

জাতীয়

সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর ও শুল্ক রেয়াত পরিদপ্তরের তাজুলের বিদেশযাত্রায়

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ২০:০০, ১৪ জুলাই ২০২৫

সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর ও শুল্ক রেয়াত পরিদপ্তরের তাজুলের বিদেশযাত্রায়

দুর্নীতির অভিযোগে সাবেক চেয়ারম্যান ও কর্মকর্তার বিদেশযাত্রা আদালতে নিষিদ্ধ।

সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবির এবং শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম ও তাঁর স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন।

আদালতকে দুদকের পক্ষ থেকে জানানো হয়, আলমগীর কবিরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি এবং বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে অনুসন্ধান চলছে। তিনি দেশ ছাড়ার চেষ্টা করছেন বলে তথ্য রয়েছে।

একই সঙ্গে অতিরিক্ত মহাপরিচালক তাজুল ইসলাম ও তাঁর স্ত্রী খোদেজা খাতুনের বিরুদ্ধেও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে দুদক। তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। পালিয়ে যাওয়ার আশঙ্কার প্রেক্ষিতে আদালত তাঁদের বিদেশযাত্রাও নিষিদ্ধ করেছেন।