শুক্রবার ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১ ১৪৩২, ২৫ শা'বান ১৪৪৭

ব্রেকিং

গণভোট: হ্যাঁ ভোট ৬৮.০৬% ভোট পড়েছে ৫৯% আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে জামায়াতের উত্থান: ফখরুল ঢাকার ১৩টি আসন বিএনপির, ৭টি জামায়াত জোটের এনসিপির ঝুলিতে ৬ আসন ফলাফলে ‘গরমিল’, প্রশাসন ‘নিরপেক্ষ ছিল না’: জামায়াত নিরঙ্কুশ বিজয়ে তারেককে পাকিস্তানের প্রধানমন্ত্রী-প্রেসিডেন্টের অভিনন্দন তারেককে মোদীর অভিনন্দন, গণতান্ত্রিক-অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থনে থাকবে ভারত নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি ঐতিহাসিক জয়ে তারেককে অভিনন্দন, এক সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র খুলনার ৬টি আসনে চারটিতে বিএনপি, দুটিতে জামায়াত জয়ী জামায়াত নেতা সাঈদীর ছোট ছেলে জয়ী, হেরেছেন বড়জন ঢাকা-৮: জিতলেন আব্বাস, পাটওয়ারীর হার ৪৯৮০ ভোটে নওগাঁর ছয় আসনের পাঁচটিতে জয় বিএনপির গোপালগঞ্জের তিন আসনই এখন বিএনপির ঢাকা-১৫: জামায়াত আমিরের জয় ২২ হাজার ভোটে বগুড়া-৬ আসনে তারেক রহমান বড় ব্যবধানে জয়ী ঢাকা- ১৭: ৪৩৯৯ ভোটে জিতলেন তারেক রহমান

বিনোদন

বাসায় ঢুকে পায়ে গুলি, ‘ব্যাচেলর পয়েন্টের’ আজাদ হাসপাতালে

 প্রকাশিত: ১৯:০২, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

বাসায় ঢুকে পায়ে গুলি, ‘ব্যাচেলর পয়েন্টের’ আজাদ হাসপাতালে

অভিনেতা আজিজুর রহমান আজাদ

আশুলিয়ায় নিজের বাসায় ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের অভিনেতা আজিজুর রহমান আজাদের পায়ে তিনটি গুলি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজাদ এখন উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন চলচ্চিত্র নির্মাতা তপু খান; এ ঘটনায় আজাদের মা ও স্ত্রীও আহত হয়েছেন, তবে তাদের অবস্থা গুরুতর নয়।

রোববার তপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার ভোররাতে আশুলিয়ার জিরানি এলাকার বাসায় ডাকাতির সময় বাধা দেওয়া হলে আজাদকে গুলি করে পালিয়ে যায় ডাকাতের দল।"

আর আশুলিয়া থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, “আজাদের বাসা জিরানী এলাকায়, শনিবার রাত সাড়ে তিনটার দিকে দুইজন দুর্বৃত্ত দোতলার রান্না ঘরের গ্রিল কেটে বাসায় ঢুকে।

“এ সময় শব্দ পেয়ে অভিনেতা ও তার স্ত্রী ছুটে এলে দুর্বৃত্তরা আজাদের দুই পায়ে গুলি করে। তারা রান্নাঘরে থাকা একটি করাই দিয়ে আজাদের স্ত্রীকেও আঘাত করে। পরবর্তীতে দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ দুর্বৃত্তদের শনাক্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।"

আজাদ টেলিভিশনের নাটকে অভিনয় করেন। তপু খান, কাজল আরেফিন অমিসহ আরো কিছু নির্মাতার সঙ্গে তিনি কাজ করেছেন।

পরিচালবক তপু বলেন, “ভোর রাতে ডাকাতদের একটি দল যখন আজাদের বাসায় ঢুকেছিল, ওই সময় তাদের সঙ্গে ধ্বস্তাধস্তি হলে ডাকাতেরা গুলি করে পালিয়ে যায়। আজাদের পায়ে তিনটি গুলি করা হয়েছে।”

আজাদের অবস্থা ‘শঙ্কামুক্ত নয়’ জানিয়ে তপু বলেন, “হাসপাতালে আজাদের এমআরআই করা হয়েছে। তার পায়ের অবস্থা ভালো নেই।"

‘হোটেল রিলাক্স’, ‘ফিমেল’, ‘ব্যাচেলর পয়েন্ট’সহ আরো কিছু নাটকে অভিনয় করেছেন আজাদ। এছাড়া তপু খানের পরিচালনায় ‘লিডার’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।