শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ফাল্গুন ২৯ ১৪৩২, ২৪ রমজান ১৪৪৭

ব্রেকিং

হরমুজ প্রণালি বন্ধ রাখার নির্দেশ মোজতবা খামেনির উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইসরাইলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, আহত ২ দুবাইয়ের কেন্দ্রে বিস্ফোরণ, আকাশে ধোঁয়ার কুণ্ডলী বাগেরহাটের রামপালে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত অন্তত ১২ ইরান যুদ্ধের প্রথম ৬ দিনেই খরচ ১১.৩ বিলিয়ন ডলার ইরানের ভেতরে বাস্তুচ্যুত ৩২ লাখ মানুষ: জাতিসংঘ ‘জিয়া স্বাধীনতার ঘোষক’, ‘বাংলাদেশ জিন্দাবাদ’: সংসদের ভাষণে আর যা যা বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি এই সংসদ বাংলাদেশের জনগণের: প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণ ঘিরে সংসদে বিরোধীদের ওয়াকআউট আশা করি সরকারি ও বিরোধী দল আলাদা হবে না: স্পিকারকে শফিকুর ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে এই সংসদকে মুক্ত করেছিলাম: নাহিদ যুদ্ধাপরাধে দণ্ডিত সাতজনের জন্যও শোক জানাল ত্রয়োদশ সংসদ বাহরাইনের জ্বালানি ট্যাংকে হামলা, বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান যাত্রা করল ত্রয়োদশ সংসদ কয়েক হাত দূর থেকে গুলি, প্রাণে বেঁচে গেলেন জম্মু-কাশ্মীরের ফারুক আব্দুল্লাহ তেল-গ্যাস নয়, মধ্যপ্রাচ্যে বড় ভয় খাবার পানি বিশ্বকাপে অংশগ্রহণের কোনো সম্ভাবনা নেই ইরানের : ক্রীড়ামন্ত্রী

অর্থনীতি

মোংলা বন্দর দিয়ে গার্মেন্টস পণ্য রপ্তানি শুরু

 প্রকাশিত: ১৫:৫৬, ২৮ জুলাই ২০২২

মোংলা বন্দর দিয়ে গার্মেন্টস পণ্য রপ্তানি শুরু

প্রথমবারের মত মোংলা বন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক বিদেশে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টার পর মার্কস নেসনা নামে পানামার পতাকাবাহী একটি জাহাজ বাংলাদেশে তৈরি পোশাক নিয়ে পোল্যান্ডের উদ্দেশে রওনা হয়। 

নতুন এই যুগের সূচনা হয়েছে স্বপ্নের পদ্মা সেতু চালু হওয়ার কারণে। গত ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন। পরের দিন যানবাহন চলাচলের জন্য সেতু খুলে দেওয়া হয়। এতে করে দক্ষিণের সঙ্গে ঢাকার যোগাযোগ আরো সহজ হয়ে গেছে। 

মার্কস নেসনায় ১৭টি কনটেইনারে ৩৪ টিইউজ গার্মেন্টস পণ্য নিয়ে যাওয়া হয়েছে। রাজদানী ঢাকা ও এর আশপাশের এলাকার ২৭টি কারখানার তৈরি পোশাক রয়েছে এই জাহাজে। 

এমন একটি দিনকে খুব উল্লেখযোগ্য মানছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা। তিনি বলেছেন, ‘‘মোংলা বন্দরের জন্য আজকের দিনটি স্মরণীয়। পদ্মা সেতু উদ্বোধনের পর এক মাসের মধ্যে পদ্মা সেতু হয়ে মোংলা বন্দরের মাধ্যমে তৈরি পোশাক রপ্তানির নবযাত্রা শুরু হল। ভবিষ্যতে বাড়বে।’’

ঢাকা থেকে মোংলা বন্দরের দূরত্ব ১৭০ কিলোমিটার। আর ঢাকা থেকে চট্টগ্রাম বন্দরের দূরত্ব ২৬০ কিলোমিটার। এতদিন বিভিন্ন কারণে ঢাকার ব্যবসায়ীরা মোংলা বন্দর ব্যবহার করতেন না। পদ্মা সেতু চালু হওয়ায় তারা এই বন্দর দিয়ে মাল রপ্তানিতে আগ্রহী হয়ে উঠেছেন। মোংলা বন্দর কর্তৃপক্ষও সেভাবে প্রস্তুতি নিয়েছে।