শুক্রবার ০৫ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২২ ১৪৩৩

ব্রেকিং

বিভাজন নয়, ‘উদার গণতন্ত্র’ প্রতিষ্ঠা করতে চাই: ফখরুল আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি, সিসি ক্যামেরা স্থাপন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি, নদীতীরে ভাঙন আতঙ্ক নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: হাসপাতাল কর্তৃপক্ষের ‘অবহেলা’ ছিল, বলছে তদন্ত কমিটি অবসরভাতা বঞ্চিত শিক্ষকদের ভাতা চালু করবে সরকার: শিক্ষামন্ত্রী রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার রায় ৭ জুন হাম: আরও ৪ শিশুর মৃত্যু, শনাক্ত ৬৯ ৩৮ ডিগ্রিতে পারদ, দিনাজপুরে তাপদাহে শ্রমজীবী মানুষের দুর্ভোগ হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের পর মমতার বিরুদ্ধে মামলা ফোনালাপে নেতানিয়াহুকে ‘উন্মাদ’ বলার কথা স্বীকার করলেন ট্রাম্প

অর্থনীতি

দাম কমেছে ! সিঙ্গাপুর থেকে আসছে দুই কার্গো এলএনজি

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ২৩:০২, ৭ মে ২০২৫

দাম কমেছে !  সিঙ্গাপুর থেকে আসছে দুই কার্গো এলএনজি

দাম কমেছে! সিঙ্গাপুর থেকে আসছে ২ কার্গো এলএনজি

সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ভিটল এশিয়া লিমিটেড থেকে দুইটি কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে সরকারের ব্যয় হবে প্রায় ১ হাজার ১০৪ কোটি ৪২ লাখ টাকা

বুধবার অনুষ্ঠিত বৈঠকে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ভার্চ্যুয়ালি সভাপতিত্ব করেন। তিনি বর্তমানে ইতালির মিলানে এশীয় উন্নয়ন ব্যাংকের বার্ষিক সম্মেলনে অংশ নিচ্ছেন।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, গণখাতে ক্রয় বিধিমালা–২০০৮ অনুসরণ করে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে স্পট মার্কেট থেকে এই এলএনজি আমদানি করা হচ্ছে। প্রতি কার্গোতে থাকবে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি।

ভিটল এশিয়া থেকে একটি কার্গো এলএনজি প্রতি এমএমবিটিইউ ১১.৪৪৮৮ ডলারে, আরেকটি ১১.৫৭৮৮ ডলারে কেনা হচ্ছে। দুই সপ্তাহ আগেও এই দর ছিল ১২.৪৭৫ ডলার— অর্থাৎ দাম কমেছে।

২০১৭ সালে প্রথমবার আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির জন্য ২৯টি কোম্পানির মধ্য থেকে ২৩টির সঙ্গে মাস্টার সেল অ্যান্ড পারচেজ অ্যাগ্রিমেন্ট (MSPA) স্বাক্ষর করে পেট্রোবাংলা। ভিটল এশিয়া এই তালিকার একটি প্রতিষ্ঠান।

এছাড়াও বৈঠকে আরও দুটি প্রস্তাব অনুমোদন পেয়েছে:

  • ২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার বিভিন্ন সড়ক, সেতু ও কালভার্টের পুনঃনির্মাণ প্রকল্পের একটি প্যাকেজের দরপত্র পুনঃপ্রক্রিয়াকরণের অনুমোদন, ব্যয় হবে ১৬০ কোটি টাকা

  • তিউনিসিয়া থেকে ২৫ হাজার টন টিএসপি সার আমদানির প্রস্তাবও অনুমোদিত হয়েছে। এতে ব্যয় হবে ১৫৬ কোটি ৬৯ লাখ টাকা