শনিবার ০৭ মার্চ ২০২৬, ফাল্গুন ২৩ ১৪৩২, ১৮ রমজান ১৪৪৭

ব্রেকিং

চুক্তিতে পৌঁছাতে জেলেনস্কিকে এগোতে হবে, পুতিন প্রস্তুত: ট্রাম্প ড্রোন হামলা ঠেকাতে ইউক্রেনের সহায়তা চায় যুক্তরাষ্ট্র খামেনিকে হত্যায় যুদ্ধ আইনের লঙ্ঘন হয়নি : ইসরাইল খলিলুর ও রিজওয়ানা ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জড়িত’ ছিলেন: জামায়াতের তাহের ‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক স্কুল ও কলেজের জন্য ‘র‍্যাংকিং সিস্টেম’ হবে: শিক্ষামন্ত্রী ‘দেশের পরিস্থিতি বিবেচনায়’ ইফতারের জাঁকজমক কমালেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানবন্দরের রাষ্ট্রাচার সীমিত, থাকবেন শুধু ৪ প্রতিনিধি খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’ ঈদে এবার সাত দিনের ছুটি এক মামলায় জামিন পেলেন আনিস আলমগীর ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যার রায় ৯ এপ্রিল ৯৬ শতাংশ পুলিশ চায় পুরোনো ইউনিফর্ম নারায়ণগঞ্জে মারামারিতে যুবক খুন, বন্ধু হাসপাতালে ইরানের নতুন কৌশলে নতুন করে হিসাব মেলাতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে বড় পতনের পর এশিয়ার বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

অর্থনীতি

ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ

 প্রকাশিত: ০০:১৭, ১ জুলাই ২০২৫

ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ

শওকত আলী চৌধুরী

ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান মো. শওকত আলী চৌধুরী ও তাঁর পরিবারের সব ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সোমবার (৩০ জুন) এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো হয়।

শওকত আলী চৌধুরীর পাশাপাশি তাঁর স্ত্রী—ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান তাসমিয়া আম্বারীন, মেয়ে ও ইস্টার্ন ব্যাংকের পরিচালক জারা নামরীন এবং ছেলে মো. জারান আলী চৌধুরীর ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে।

বিএফআইইউ’র একটি ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে নিশ্চিত করেন, জব্দকৃত হিসাবগুলোতে আগামী ৩০ দিন পর্যন্ত কোনো ধরনের লেনদেন করা যাবে না। তবে প্রয়োজনে এ সময়সীমা বাড়ানো হতে পারে। ব্যক্তি হিসাবের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের মালিকানাধীন ব্যবসায়িক অ্যাকাউন্টগুলোর লেনদেনও এ নিষেধাজ্ঞার আওতায় পড়েছে।

নির্দেশনায় ব্যাংকগুলোকে বলা হয়েছে, এসব ব্যক্তি ও তাদের প্রতিষ্ঠান-সংক্রান্ত হিসাব খোলার আবেদনপত্র, পরিচিতি সংক্রান্ত (KYC) নথি এবং লেনদেন বিবরণী আগামী ২ জুলাইয়ের মধ্যে বিএফআইইউতে জমা দিতে হবে।

একটি সূত্র জানায়, শওকত আলী চৌধুরীর সঙ্গে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফতের সঙ্গে সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্য উঠে এসেছে। এসব তথ্য বিশ্লেষণ করেই তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দের সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশ ব্যাংকের অধীনস্থ এ গোয়েন্দা ইউনিট সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের নেতাদের ব্যাংক লেনদেন খতিয়ে দেখতে শুরু করে। ইতোমধ্যে বহু নেতার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। তদন্ত কার্যক্রম গতিশীল করতে বিএফআইইউ ১১টি যৌথ তদন্ত দলও গঠন করেছে।