শনিবার ১৩ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

ব্রেকিং

স্থানীয়রা না থাকলে ঘটনা অন্যরকম হতে পারত: নাঈম হাসান হোয়াইটওয়াশ এড়াতে মরিয়া অস্ট্রেলিয়া ‘মরক্কো খুব শক্তিশালী’, দলকে সতর্ক করলেন আনচেলত্তি ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি’ ইরানের জব্দ সম্পদ ছাড়তে রাজি ট্রাম্প সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী প্রস্তাবিত বাজেট বড় হলেও বাস্তবায়নযোগ্য: এফবিসিসিআই একদিনে হাম সন্দেহে পাঁচ জনের মৃত্যু কুড়িলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ১৪ জন গ্রেপ্তার ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ আসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫ বিরোধী দল ‘অস্থিতিশীলতা তৈরি করতে চায়’: প্রধানমন্ত্রী ক্রিকেটারকে মারধরে জড়িত কাউকে ছাড় নয়: সিএমপি কমিশনার ক্রিকেটার নাঈমকে মারধর, পুলিশের ২ সদস্য সাময়িক বরখাস্ত নাঈমের গলায় পুলিশের থাবা: ক্রিকেটাররা ক্ষুব্ধ, বিসিবির নিন্দা মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২, আহত ১৬৫২: যাত্রী কল্যাণ সমিতি ইরানের বিলিয়ন ডলার ছাড় করছে সংযুক্ত আরব আমিরাত

অর্থনীতি

আল–আরাফাহ ইসলামী ব্যাংকের এমডি ফরমান চৌধুরীসহ চার কর্মকর্তা বাধ্যতামূলক ছুটিতে

 আপডেট: ২১:৪৪, ১৪ এপ্রিল ২০২৫

আল–আরাফাহ ইসলামী ব্যাংকের এমডি ফরমান চৌধুরীসহ চার কর্মকর্তা বাধ্যতামূলক ছুটিতে

আল–আরাফাহ ইসলামী ব্যাংক

আল–আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরমান আর চৌধুরীসহ ঊর্ধ্বতন চার কর্মকর্তাকে তিন মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। ছুটিতে পাঠানো অন্যরা হলেন ডিএমডি ও সিএফও মোহাম্মদ নাদিম, ডিএমডি ও আইটি বিভাগের প্রধান আমিনুল ইসলাম ভূঁইয়া এবং ট্রেজারি প্রধান মো. আব্দুল মবিন। ১৩ এপ্রিল ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের চলমান অডিট কার্যক্রমের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে ব্যাংক খাতে একাধিক জালিয়াতি ও আর্থিক অনিয়মের অভিযোগ তদন্তে বাংলাদেশ ব্যাংক বেশ সক্রিয় হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত সাতটি ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, এসআইবিএল, ইউনিয়ন ব্যাংক ও আইসিবি ইসলামিক ব্যাংক।

গত ৫ আগস্ট থেকে বাংলাদেশ ব্যাংক ১৫টি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেছে। আল–আরাফাহ ইসলামী ব্যাংকের পুরোনো পর্ষদ বাতিল করে ৩ সেপ্টেম্বর নতুন বোর্ড গঠন করা হয়, যার নেতৃত্বে রয়েছেন লংকাবাংলা ফাইন্যান্সের সাবেক এমডি খাজা শাহরিয়ার। নতুন বোর্ড অভ্যন্তরীণ অনিয়ম চিহ্নিত করে বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করে।

ব্যাংকটির সাবেক চেয়ারম্যান ছিলেন এস আলম গ্রুপের মালিক আব্দুস সামাদ লাবু, যিনি দীর্ঘদিন ব্যাংকটির নিয়ন্ত্রণে ছিলেন বলে অভিযোগ রয়েছে। অর্থনীতিবিদরা মনে করছেন, এসব পদক্ষেপ ব্যাংকিং খাতে শৃঙ্খলা ও স্বচ্ছতা ফিরিয়ে আনার কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগেরই অংশ।