রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৪ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

অর্থনীতি

সরকার ক্রমান্বয়ে কর অব্যাহতি কমাবে: এনবিআর চেয়ারম্যান

 প্রকাশিত: ১৯:৪৩, ১১ মার্চ ২০২৫

সরকার ক্রমান্বয়ে কর অব্যাহতি কমাবে: এনবিআর চেয়ারম্যান

মঙ্গলবার এনবিআর’র প্রধান কার্যালয়ে প্রাক-বাজেট সভায় সংস্থাটির চেয়ারম্যান আবদুর রহমান খান কথা বলেন। ছবি: পিআইডি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, নতুন করে কর অব্যাহতির কথা কেউ বলবেন না। আমরা চাই যতটুকু আছে তাও কমিয়ে আনা, ধীরে ধীরে কর অব্যাহতি তুলে দেওয়া।

তিনি বলেন, ‘আমরা আর কর ব্যয় বহন করতে চাই না। কর অব্যাহতির সংস্কৃতি থেকে সরে আসার সময় এসেছে।’ 

মঙ্গলবার এনবিআর’র প্রধান কার্যালয়ে প্রাক-বাজেট সভায় তিনি এসব কথা বলেন।

ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি), ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি), ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি), বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন (বিটিএলএ), বাংলাদেশ ভ্যাট প্রফেশনাল ফোরাম এবং অবসরপ্রাপ্ত কর কর্মকর্তা কল্যাণ সমিতির প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘কর দিয়ে কেউ দেউলিয়া হয় না, কর তো আয়ের ওপর, ব্যয়ের ওপর নয়। তাহলে দিতে সমস্যা কোথায়।’

ব্যবসা শুরু করার আগে কর ছাড় চাওয়ার মানসিকতার সমালোচনা করে রাজস্ব বোর্ডের প্রধান বলেন, বিনিয়োগের সিদ্ধান্ত কর ছাড়ের চেয়ে অর্থনৈতিক স্থিতিশীলতা, ভৌগোলিক সুবিধা এবং সম্ভাব্য আয়ের ওপর ভিত্তি করে হওয়া উচিত।

তিনি আরো বলেন, ‘আয়কর নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কর ছাড় দেওয়া হলেই শিল্প প্রতিষ্ঠা করা উচিত এই ধারণাটি ভূল। 

বিদেশী অর্থায়নে পরিচালিত সরকারি প্রকল্প সম্পর্কে আবদুর রহমান খান বলেন, কর আদায় নিশ্চিত করার জন্য চুক্তিতে কাঠামোগত পরিবর্তন প্রয়োজন। যদি পরিবর্তন না করা হয়, তাহলে আমরা কর রাজস্ব থেকে বঞ্চিত থাকব। চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা উচিত যে কর প্রদান ঠিকাদারদের দায়িত্ব।

কর ফাঁকি রোধকল্পে চুক্তিগুলো সতর্কতার সাথে যাচাই-বাছাইয়ের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি আরো বলেন, এই খাতে কর ফাঁকি দেওয়া হচ্ছে এবং এই সমস্যা সমাধানের জন্য একটি বিস্তৃত আলোচনা প্রয়োজন।