বুধবার ২৫ মার্চ ২০২৬, চৈত্র ১০ ১৪৩২, ০৬ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশত এবার ঘাট দখল নিয়ে দুগ্রামবাসীর সংঘর্ষে রণক্ষেত্র পাবনা, আহত অর্ধশত রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা ট্রাম্পের বিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের ইস্পাহান জ্বালানিকেন্দ্রে হামলা মানবপাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে জুলাই দায়মুক্তি অধ্যাদেশে ‘সবাই একমত’: সালাহউদ্দিন জেট ফুয়েলের দাম লিটারে ৯০ টাকা বাড়লো বিদেশগামী শিক্ষার্থীকে ১০ লাখ টাকা ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকার পুঁজিবাজারে একদিনে সূচক কমল ৬৮ পয়েন্ট `হঠাৎ` চাহিদা বাড়ায় সারাদিনের তেল শেষ হচ্ছে তিন ঘণ্টায়: জ্বালানি মন্ত্রী মাসুদ উদ্দিন মানবপাচার মামলায় গ্রেপ্তার, আছে হত্যাসহ ১১ মামলা: ডিবি বাংলাদেশ থেকে বাহরাইনে ফিরতে প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট নাটোরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩ আবারও প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়ালো

অর্থনীতি

কমেছে স্বর্ণের দাম আন্তর্জাতিক বাজারে

 প্রকাশিত: ১৮:১৪, ৫ ফেব্রুয়ারি ২০২৩

কমেছে স্বর্ণের দাম আন্তর্জাতিক বাজারে

৭ সপ্তাহ পর স্থিতিশীল হয়েছে স্বর্ণের আন্তর্জাতিক বাজার। এর আগে, ব্যাপক কমেছে মূল্যবান এ ধাতুটির দাম। গত দুইদিনে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়িয়েছে। সেগুলোর হারে পার্থক্য দেখা দেওয়ায় কমেছে স্বর্ণের দাম ।

ডলারের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। ফলে চলতি সপ্তাহে বুলিয়ন মার্কেটে তেজ কমেছে। এতে স্বর্ণের দরপতন ঘটেছে। গত ৭ সপ্তাহের মধ্যে যা সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।

শুক্রবার আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের স্পট দাম বেড়েছে শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ১ হাজার ৯১৬ ডলার ৩১ সেন্টে। আগের কার্যদিবসে দামি ধাতুটির ব্যাপক দরপতন ঘটে। আউন্সপ্রতি দাম নিম্নমুখী হয় ২ শতাংশ।

গত নভেম্বর থেকে এখন পর্যন্ত প্রতি আউন্স স্বর্ণের মূল্য ৩০০ ডলার বৃদ্ধি পেয়েছে। এতে ডলারের তেজ কমেছে।

তবে এদিন যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ দামে সেরকম কোনো তারতম্য ঘটেনি। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ১ হাজার ৯১৫ ডলার ৮০ সেন্টে।


গত বুধবার ২৫ বেসিস পয়েন্ট সুদের হার বাড়ায় ইউএস কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। পরের দিন ৫০ বেসিস পয়েন্ট সুদহার বৃদ্ধি করে ইসিবি, বিওই। মূলত এই পার্থক্যের কারণে ইউরো ও পাউন্ডের বিপরীতে শক্তিশালী হয়েছে ডলার। এতে স্বর্ণের দাম নিম্নমুখী হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল ২৪