মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬, চৈত্র ১০ ১৪৩২, ০৫ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশত এবার ঘাট দখল নিয়ে দুগ্রামবাসীর সংঘর্ষে রণক্ষেত্র পাবনা, আহত অর্ধশত রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা ট্রাম্পের বিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের ইস্পাহান জ্বালানিকেন্দ্রে হামলা মানবপাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে জুলাই দায়মুক্তি অধ্যাদেশে ‘সবাই একমত’: সালাহউদ্দিন জেট ফুয়েলের দাম লিটারে ৯০ টাকা বাড়লো বিদেশগামী শিক্ষার্থীকে ১০ লাখ টাকা ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকার পুঁজিবাজারে একদিনে সূচক কমল ৬৮ পয়েন্ট `হঠাৎ` চাহিদা বাড়ায় সারাদিনের তেল শেষ হচ্ছে তিন ঘণ্টায়: জ্বালানি মন্ত্রী মাসুদ উদ্দিন মানবপাচার মামলায় গ্রেপ্তার, আছে হত্যাসহ ১১ মামলা: ডিবি বাংলাদেশ থেকে বাহরাইনে ফিরতে প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইট নাটোরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩ আবারও প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়ালো

অর্থনীতি

হঠাৎ গম রপ্তানি বন্ধ করল ভারত

 প্রকাশিত: ১৭:০৯, ১৪ মে ২০২২

হঠাৎ গম রপ্তানি বন্ধ করল ভারত

হঠাৎ করেই গম রপ্তানি নিষিদ্ধ করেছে ভারত। দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, নিজেদের বাজারে দাম কমানোর জন্য শনিবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর করার উদ্যোগ নিয়েছে সরকার। 

বিশ্বের মানুষের দুটি প্রধান খাদ্যের একটি হলো গম। যা দিয়ে আটা তৈরি হয়। এই শষ্য রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় বৃহৎ রাষ্ট্র ভারত। বিশ্বে গম রপ্তানির শীর্ষ দেশগুলোর মধ্যে আছে রাশিয়া ও ইউক্রেনও। তারা বিশ্ববাজারে এক-তৃতীয়াংশ গমের জোগান দিয়ে থাকে। কিন্তু তারা যুদ্ধের মধ্যে আছে। 

এই পরিস্থিতিতে এতোদিন ভাবা হচ্ছিল ভারত একটি বড় ভূমিকা পালন করবে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এমন আভাসও দিয়েছিলেন যে ভারত গম সরবরাহ বাড়িয়ে বিশ্বকে সহায়তা করতে পারে। যুদ্ধের মধ্যে বিশ্বে খাদ্য সংকটের যে শঙ্কা তা ভারতের কারণে থাকবে না বলে আশা করা হচ্ছিল।

ফেব্রুয়ারির শেষ দিকে ইউক্রেনে রাশিয়া হামলা করে। সেই থেকে যুদ্ধ চলছে। এই কারণে কৃষ্ণ সাগর অঞ্চল থেকে রপ্তানি কমে যায়। বিশ্ববাজারের ক্রেতারা তখন ঝুঁকে পড়ে ভারতের দিকে। ভারত ভালো জোগানও দিচ্ছিল। কিন্তু হঠাৎ গম রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নিল তারা। 

বার্তাসংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে জানিয়েছে, তাপদাহে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় এবং স্থানীয় পর্যায়ে গমের দাম বেড়ে যাওয়ায় রপ্তানি নিষিদ্ধ করার পদক্ষেপ নিয়েছে ভারত।

ভারতের এই সিদ্ধান্তে বিশ্ববাজারে গমের দাম বাড়ার শঙ্কা তৈরি হয়েছে। সেই সঙ্গে এশিয়া ও আফ্রিকার গরিব দেশগুলোর ক্ষতির মুখে পড়ার শঙ্কা তৈরি হয়েছে।