সোমবার ২২ জুন ২০২৬, আষাঢ় ৮ ১৪৩৩

ব্রেকিং

চীনের পথে প্রধানমন্ত্রী মালয়েশিয়ার বিনিয়োগ টানার চেষ্টা চলছে: মাহ্‌দী আমিন আগামী দুবছর সময় `কঠিন` যাবে: অর্থমন্ত্রী ধানমন্ডিতে ‘আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতির সময়’ গ্রেপ্তার ১০ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: নাশকতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন পদত্যাগের ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মানবতাবিরোধী অপরাধ: ইনুর মামলার রায় ৩০ জুন মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-মালয়েশিয়া একটি এমওইউ, দুটি দলিল বিনিময় সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চ পর্যায়ের আলোচনা শেষ চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা অস্ট্রিয়ার বিপক্ষে কঠিন পরীক্ষা দেখছেন আর্জেন্টিনা কোচ

অর্থনীতি

তেল, পেঁয়াজের পর রসুনের দামও বাড়লো

 আপডেট: ১৫:২০, ১৩ মে ২০২২

তেল, পেঁয়াজের পর রসুনের দামও বাড়লো

তেল ও পেঁয়াজের পর এবার রসুনের দাম বেড়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গার বাজারে রসুনের দাম বেড়ে যাওয়ার খবর এসেছে। 

তেলের বাজার এখনো স্বাভাবিক হয়নি। ঈদের আগে সয়াবিন তেলের সংকট শুরু হয়। বাজার থেকে তেল উধাও হয়ে যায়। ঈদের পর লিটারে ৩৮ টাকা বাড়ে সয়াবিন তেলের দাম। সেই হিসেবে ১৯৮ টাকা লিটার হলেও এখনো বাজারে লিটারে ২১০/২১৫ কিংবা তারও বেশি দামে সয়াবিন তেল বিক্রি করার অভিযোগ আছে। ক্রেতাদের কিছু করার থাকছে না। যদিও র‌্যাব, পুলিশ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দেশের নানা জায়গায় অভিযান চালানোর খবর আসছে। 

এদিকে ৫ মে থেকে ভারত থেকে আমদানি বন্ধ হয়েছে পেঁয়াজের। তার কয়েকদিন পর থেকে এই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যটিরও দাম বেড়েছে। যদিও পেঁয়াজের সংকট নেই। তারপরও ২৫/৩০ টাকার পেঁয়াজ ৪০/৪৫ টাকায় বিক্রি হচ্ছে বাজারভেদে।  

রসুনের দাম কোথাও কোথাও হয়ে গেছে দ্বিগুণ। বিশেষ করে দেশি রসুনের দাম কেজিতে ৩০/৪০ টাকা বেড়ে গেছে। 

শুক্রবার রাজধানীর বাজারে দেশি রসুন ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। দুদিন আগেও এই রসুনের দাম ছিল ৪০ থেকে ৫০ টাকা। এই পণ্যটির দেশের কোথাও কোথাও অবশ্য এখনো ৭০/৮০ টাকায় মিলছে। 

আমদানি করা রসুনের দামও বেড়েছে। কয়েকদিন আগেও আমদানি করা রসুনের দাম ছিল ১০০ থেকে ১২০ টাকা। এখন তা বেড়ে ১৪০ থেকে ১৫০ টাকা হয়েছে।  

খুচরা ব্যবসায়ীদের দাবি, তাদেরই রসুন চড়া দামে কিনতে হচ্ছে। এক ব্যবসায়ী জানান, আজ শুক্রবার পাইকারি রসুনের কেজি কিনতে হয়েছে ৮২ টাকা করে। অথচ তিনি নিজে আগের দিন ৪৫ টাকা কেজিতে রসুন বিক্রি করেছেন। 

রাজধানীর কারওয়ান বাজারের এক ব্যবসায়ী জানান, বাজারে এখন দেশি রসুনের সরবরাহ কম। এই কারণে রসুনের দাম বেড়েছে। এই অবস্থা থাকলে রসুনের দাম আরো বাড়তে পারে বলে জানান তিনি।