সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৬ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

ইসলাম

‘আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ’এর পরে ‘ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু’ ইত্যাদি বৃদ্ধি করে বলার হুকুম কী?

 আপডেট: ১০:৫১, ৩ জানুয়ারি ২০২৩

‘আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ’এর পরে ‘ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু’ ইত্যাদি বৃদ্ধি করে বলার হুকুম কী?

১৩৮৫: প্রশ্ন
‘আসসালামু আলাইকুম ওয়ারাহ্মাতুল্লাহি ওয়াবারাকাতুহ’এর পরে ‘ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু’ ইত্যাদি বৃদ্ধি করে বলার হুকুম কী? ‘ওয়াবারাকাতুহ’এর পরে কি কোনো বাক্য বৃদ্ধি করে বলা প্রমাণিত?

উত্তর:
সালাম ও তার উত্তর ‘ওয়াবারাকাতুহ’ পর্যন্ত বলাই সুন্নত। একাধিক সহীহ হাদীস ও সাহাবায়ে কেরামের আছার দ্বারা এতটুকু বলা এবং এর বেশি না বলা প্রমাণিত। তবে কোনো কোনো দুর্বল বর্ণনায় ‘ওয়াবারাকাতুহ’এর পরে ‘ওয়া মাগফিরাতুহু ওয়া রিদওয়ানুহু’ ইত্যাদি শব্দ বৃদ্ধির কথাও পাওয়া যায়। তাই কেউ কোনো সময় এগুলোর কোনোটি বাড়িয়ে বললে নাজায়েয বা বিদআত হবে না। তবে এমন না বলাই শ্রেয়।

-তবারানী (আওসাত) ১/৪৩৭; মাজমাউয যাওয়ায়েদ ৮/৭০; মুআত্তা মালেক ৩৭৯; তাফসীরে ইবনে কাসীর ১/৫৮৩; ফাতহুল বারী ১১/৮; আদাবুল মুফরাদ হাদীস ১০১৬; আওজাযুল মাসালিক ১৫/১০১