বুধবার ০৪ মার্চ ২০২৬, ফাল্গুন ২০ ১৪৩২, ১৫ রমজান ১৪৪৭

ব্রেকিং

দুইজন উপদেষ্টা এবং আটজন প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন মুন্সীগঞ্জে চোর সন্দেহে ‘গণপিটুনি’, হাসপাতালে ২ জনের মৃত্যু যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহে চাপ, সাশ্রয়ে জোর জ্বালানিমন্ত্রীর ভূমধ্যসাগরে পরমাণু রণতরী ‘চার্লস দ্য গল’ পাঠাচ্ছে ফ্রান্স ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধে ব্যবসায়ীদের বিশেষ ঋণ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব ভিসা ও গ্রিন কার্ডের প্রসেসিং ফি বাড়ালো যুক্তরাষ্ট্র আটকা পড়া প্রবাসীদের জন্য দুবাইয়ে ইউএস-বাংলার দুটি বিশেষ ফ্লাইট ইরানে হাজারের বেশি বেসামরিক মানুষ নিহত ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা খামেনির ছেলে: ইসরায়েলি ও মার্কিন সংবাদমাধ্যম আইআরজিসিকে গুঁড়িয়ে দিতে ২০০০ লক্ষ্যস্থলে আঘাত হানা হয়েছে: ইউএস সেন্টকম দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক

শিক্ষা

রাবিতে ভর্তি পরীক্ষায় তৃতীয় পর্যায়ে চূড়ান্ত আবেদন শুরু

 প্রকাশিত: ১৪:২১, ৩০ মার্চ ২০২১

রাবিতে ভর্তি পরীক্ষায় তৃতীয় পর্যায়ে চূড়ান্ত আবেদন শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রথমবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার শেষ পর্যায়ের (তৃতীয়) চূড়ান্ত আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এই পর্যায়ে আবেদনের সুযোগ পাবে ১৫ হাজার ৪৩৬ শিক্ষার্থী।
 
এবারের ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন তিনটি ধাপে গ্রহণ করা হচ্ছে। দুটি পর্যায়ের আবেদন সম্পন্ন হলেও কোন ইউনিটে ৪৫ হাজারের সংখ্যা পূর্ণ হয়নি। তাই তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ শুরু হয়েছে। গতকাল সোমবার রাত ১০টায় এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে চলবে ৩১ মার্চ (বুধবার) রাত ১২টা পর্যন্ত। 

এর আগে গতকাল সোমবার ভর্তি পরীক্ষার দ্বিতীয় পর্যায়ের আবেদন শেষ হয়। দুই ধাপে তিন ইউনিট মিলে আবেদন করে ১ লাখ ১৯হাজার ৫৬৪ শিক্ষার্থী। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৪১ হাজার ১৩৯ জন, ‘বি’ ইউনিটে ৩৫ হাজার ৫৬১ জন এবং ইউনিটে ৪২ হাজার ৮৬৪ জন শিক্ষার্থী। তিন ইউনিট মিলে পরীক্ষায় বসায় সুযোগ পাবে ১ লাখ ৩৫ হাজার শিক্ষার্থী। সে সংখ্যা পূর্ণ হতে বাকি আছে ১৫ হাজার ৪৩৬টি আবেদন। 

অনলাইন নিউজ পোর্টাল