শুক্রবার ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১ ১৪৩২, ২৫ শা'বান ১৪৪৭

ব্রেকিং

গণভোট: হ্যাঁ ভোট ৬৮.০৬% ভোট পড়েছে ৫৯% আওয়ামী লীগের দমন-পীড়নের কারণে জামায়াতের উত্থান: ফখরুল ঢাকার ১৩টি আসন বিএনপির, ৭টি জামায়াত জোটের এনসিপির ঝুলিতে ৬ আসন ফলাফলে ‘গরমিল’, প্রশাসন ‘নিরপেক্ষ ছিল না’: জামায়াত নিরঙ্কুশ বিজয়ে তারেককে পাকিস্তানের প্রধানমন্ত্রী-প্রেসিডেন্টের অভিনন্দন তারেককে মোদীর অভিনন্দন, গণতান্ত্রিক-অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের সমর্থনে থাকবে ভারত নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রক্ষমতায় ফিরছে বিএনপি ঐতিহাসিক জয়ে তারেককে অভিনন্দন, এক সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র খুলনার ৬টি আসনে চারটিতে বিএনপি, দুটিতে জামায়াত জয়ী জামায়াত নেতা সাঈদীর ছোট ছেলে জয়ী, হেরেছেন বড়জন ঢাকা-৮: জিতলেন আব্বাস, পাটওয়ারীর হার ৪৯৮০ ভোটে নওগাঁর ছয় আসনের পাঁচটিতে জয় বিএনপির গোপালগঞ্জের তিন আসনই এখন বিএনপির ঢাকা-১৫: জামায়াত আমিরের জয় ২২ হাজার ভোটে বগুড়া-৬ আসনে তারেক রহমান বড় ব্যবধানে জয়ী ঢাকা- ১৭: ৪৩৯৯ ভোটে জিতলেন তারেক রহমান

শিক্ষা

মাকে হাসপাতালে পৌঁছে দিতে গিয়ে দেরি, ছাত্রীকে পরীক্ষা দেওয়ার সুযোগ নিয়ে ভাবছে কর্তৃপক্ষ

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 আপডেট: ১২:০৫, ২৭ জুন ২০২৫

মাকে হাসপাতালে পৌঁছে দিতে গিয়ে দেরি, ছাত্রীকে পরীক্ষা দেওয়ার সুযোগ নিয়ে ভাবছে কর্তৃপক্ষ

মাকে হাসপাতালে পৌঁছে দিতে গিয়ে দেরি, পরীক্ষা নেওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে: শিক্ষা উপদেষ্টা

চলতি বছরের এইচএসসি পরীক্ষার প্রথম দিনে মাকে হাসপাতালে পৌঁছে দিয়ে ঢাকার মিরপুর বাংলা কলেজ কেন্দ্রে পৌঁছাতে দেরি হওয়ায় এক ছাত্রী বাংলা প্রথমপত্রের পরীক্ষায় অংশ নিতে পারেননি। পরীক্ষাকেন্দ্রে গিয়ে প্রবেশের সুযোগ না পেয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। তার এই মানবিক বিপদের মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়।

ঘটনাটি ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এসেছে। আজ শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানিয়েছে, শিক্ষার্থীটির ঘটনা মানবিক দৃষ্টিকোণ থেকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত পোস্টে বলা হয়, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার জানিয়েছেন, “মানবিক বিবেচনায় শিক্ষার্থীটির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পাবলিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত আইন ও বিধির আলোকে বাংলা প্রথমপত্র পরীক্ষাটি নেওয়ার সম্ভাব্য সমাধান খোঁজা হচ্ছে।”

তিনি আরও বলেন, “তার (শিক্ষার্থী) এ দুঃসময়ে আমরাও সমব্যথী। এ পরীক্ষার্থীকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানাচ্ছি।”