বুধবার ১১ মার্চ ২০২৬, ফাল্গুন ২৭ ১৪৩২, ২২ রমজান ১৪৪৭

ব্রেকিং

নতুন উপসাগরীয় হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি আমিরের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়নের চিঠির ব্যাখ্যা দিল জামায়াত নানকের সহকারী বিপ্লবের নির্দেশে হাদিকে হত্যা, জবানবন্দিতে রুবেল থাইল্যান্ডে জ্বালানি সাশ্রয়ে সিঁড়ি ব্যবহার ও বাড়ি থেকে কাজের নির্দেশ ইরান তেল রপ্তানিতে বাধা দিলে ‘২০ গুণ কঠোর’ হামলার হুমকি ট্রাম্পের নেতানিয়াহু নিহত? ইরান ও ইসরায়েলের মিডিয়া যুদ্ধ নেতানিয়াহুর মৃত্যুর সংবাদ ইরানি মিডিয়ায় চরমপপন্থিরা আবার আগের অবস্থায় ফিরছে: র‌্যাব প্রসিকিউটরদের দুর্নীতি বরদাস্ত করা হবে না: প্রধান কৌঁসুলি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: প্রবাসীদের কল্যাণে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন নতুন নেতৃত্বে ইসরাইলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না’: ট্রাম্প অস্ট্রেলিয়ায় আশ্রয় নিলেন পাঁচ ইরানি নারী ফুটবল খেলোয়াড় প্রতিশ্রুতি পূরণ, ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাইড শেয়ারিং বাইকে দিনে ৫ লিটার তেল দেওয়ার নির্দেশ ইরানের পক্ষে পোস্ট: বাহরাইনে বাংলাদেশি গ্রেপ্তার ঘুরে দাঁড়াচ্ছে এশিয়ার পুঁজিবাজার খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প ইরানের প্রতি কড়া বার্তা এরদোগানের

প্রযুক্তি

সেই ‘ছোট চাঁদ’ পৃথিবীর কক্ষপথে যুক্ত হল

 প্রকাশিত: ১৫:১৩, ২৫ সেপ্টেম্বর ২০২৪

সেই ‘ছোট চাঁদ’ পৃথিবীর কক্ষপথে যুক্ত হল

পৃথিবীর কক্ষপথে যোগ হয়েছে নতুন এক গ্রহাণু, যাকে ‘মিনি-মুন’ বা ‘ছোট চাঁদ’ বলে ডাকছেন অনেকেই।

‘২০২৪ পিটি৫’ নামের গ্রহাণুটি বহু বছর ধরেই পৃথিবীর পেছন পেছন ছুটছে। আর এখন এটি ভূপৃষ্ঠের মাধ্যাকর্ষণ বলে আকৃষ্ট হওয়ার মতো যথেষ্ট কাছাকাছি চলে এসেছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট।

গ্রহাণুটি নভেম্বর পর্যন্ত পৃথিবীর কক্ষপথে অবস্থান করে দূরে চলে যাবে। এর পর সূর্যের আশপাশের নতুন এক কক্ষপথে অবস্থান করবে এটি।

মিনি-মুনের মতো ঘটনা ঘটে যখন কোনো গ্রহাণু ধীরে ধীরে পৃথিবীর কাছে এমনভাবে চলে আসে যে, সূর্যের শক্তিশালী আকর্ষণের চেয়ে এটি পৃথিবীর নিজস্ব মাধ্যাকর্ষণ দ্বারা বেশি আকৃষ্ট হয়।

এগুলো সাধারণত এমন গ্রহাণু বা অন্যান্য সাধারণ বস্তু থেকে গঠিত হয় যেগুলো মহাকাশে ভাসমান অবস্থায় আছে। তবে, এগুলো মানবসৃষ্ট হওয়ার সম্ভাবনাও আছে, যখন পৃথিবীর মাধ্যাকর্ষণে বিভিন্ন মহাকাশ বর্জ্য আটকে যায়।

২০২৪ পিটি৫’র প্রথম ধারণা মিলেছে গত মাসে, যখন বিজ্ঞানীরা ‘অ্যাস্টারয়েড টেরেস্ট্রিয়াল-ইম্প্যাক্ট লাস্ট অ্যালার্ট সিস্টেম’ টেলিস্কোপে এটি চিহ্নিত করেন। আর এর নামে ‘২০২৪’ রাখা হয়েছে এটি খুঁজে পাওয়ার বছরটি উল্লেখ করতে।

অ্যালার্ট সিস্টেমটি এমন এক প্রকল্প, যার মাধ্যমে পৃথিবীর কাছাকাছি চলে আসা বিভিন্ন বিপজ্জনক বস্তু শনাক্ত করতে পারে। তবে, নতুন এই ছোট চাঁদে এমন কোনো ঝুঁকি ধরা পড়েনি।

‘এ টু-মান্থ মিনি-মুন’ শীর্ষক এক গবেষণাপত্রে গত মাসে এই অনুসন্ধানের বিস্তারিত প্রকাশ পেয়েছিল বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘রিসার্চ নোটস অফ দ্য এএএস’-এ। এতে গবেষকরা উল্লেখ করেন, গ্রহাণুটি পৃথিবীর কক্ষপথ ছেড়ে যাওয়ার আগে ঘোড়ার নালের মতো একটি পথ অনুসরণ করবে, যা সম্ভবত ঘটবে ২৫ নভেম্বরের দিকে।