সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

প্রযুক্তি

প্রায় ২০০ শহর গুড়িয়ে দিতে পারে একটি নিউক্লিয়ার সাবমেরিন

 প্রকাশিত: ১৬:১০, ৭ জানুয়ারি ২০২২

প্রায় ২০০ শহর গুড়িয়ে দিতে পারে একটি নিউক্লিয়ার সাবমেরিন

নিউক্লিয়ার সাবমেরিন বা পারমানবিক শক্তিচালিত ডুবোজাহাজ যেগুলো পারমানবিক শক্তি ব্যবহার করে চলে।  এগুলোতে থাকে পারমানবিক শক্তি উৎপন্ন করার জন্য রিএক্টর যাতে উৎপন্ন হয় বিপুল পরিমান শক্তি। মোটামুটি একটা বড় আকারের সাবমেরিনে যে পরিমান শক্তি উৎপন্ন হয় তা দিয়ে একটা আধুনিক শহর অনায়াসে চলতে পারে। আপনি শুনলে অবাক হবেন, একটি নিউক্লিয়ার সাবমেরিন ২০০ শহরকে মাটিতে মিশিয়ে দেওয়ার ক্ষমতা রাখে।
অনেকেই মনে করেন নিউক্লিয়ার সাবমেরিন মানেই নিউক্লিয়ার বোমা বা ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন। কিন্তু আসলে তা নয়। নিউক্লিয়ার সাবমেরিনে পারমানবিক বোমা বা ক্ষেপণাস্ত্র থাকতেও পারে আবার নাও থাকতে পারে। মূলত এর চালিকাশক্তি হিসেবে পারমানবিক জ্বালানি ব্যবহৃত হয়। তাই এর নাম পারমানবিক সাবমেরিন ।

একটি বিশাল আকারের পারমানবিক সাবমেরিন সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত কোনো জ্বালানি ছাড়াই চলতে পারে। কারণ একই পারমানবিক জ্বালানি বারবার পরিশোধন করা যায় এবং ব্যবহার করা যায়। তাই কেবলমাত্র ক্রুদের খাদ্য আর অন্যান্য জিনিসপত্রের জন্য এটিকে বন্দরে ভিড়তে হয়। এ ছাড়া এর বন্দরে আসার কোনো প্রয়োজন নেই।