সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৬ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

ইসলাম

শাওয়ালের ছয় রোযার ভিত্তিহীন ফযীলত

 প্রকাশিত: ২০:০২, ২২ মে ২০২৪

শাওয়ালের ছয় রোযার ভিত্তিহীন ফযীলত

রমযানের পরের মাসই হল শাওয়াল। রমযানে দীর্ঘ এক মাস রোযা রাখার পর কেউ যদি শাওয়ালেও ছয়টি রোযা রাখে, এর দ্বারা সে সারা বছর রোযা রাখার সওয়াব লাভ করবে। এটি অনেক বড় ফযীলত এবং সহীহ হাদীসে বর্ণিত হয়েছে। আবু আইয়ূব আনসারী রা. থেকে বর্ণিত, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-

مَنْ صَامَ رَمَضَانَ ثُمّ أَتْبَعَهُ سِتّا مِنْ شَوّالٍ، كَانَ كَصِيَامِ الدّهْرِ.

যে ব্যক্তি রমযানে রোযা রাখল। এরপর শাওয়ালে ছয়টি রোযা রাখল। সে পুরো বছর রোযা রাখার সওয়াব লাভ করবে। -সহীহ মুসলিম, হাদীস ১১৬৪

ছয় রোযার এত বড় ফযীলত নির্ভরযোগ্য হাদীসে বর্ণিত হওয়া সত্ত্বেও কিছু মানুষ নিজে থেকে আরো ফযীলত আবিষ্কার করেছে। ‘বারো চাঁদের ফজিলত’ শিরোনামের একটি বইয়ে ‘শাওয়াল মাসে ছয় রোযা রাখার ফজীলত’ শিরোনামে লেখা হয়েছে-

“যে ব্যক্তি রমজান মাসের পরে শাওয়াল মাসে ছয়টি রোজা রাখবে,... তার আমলনামায় প্রত্যেক রোযার এক হাজার সওয়াব লেখা হবে।

যে ব্যক্তি শাওয়াল মাসে ছয়টি রোযা রাখবে, আল্লাহ তাআলা তার আমলনামায় সমস্ত উম্মতে মুহাম্মাদীর নেকের সওয়াব লিখবেন।

যে ব্যক্তি শাওয়াল মাসে ছয়টি রোজা রাখবে, আল্লাহ তাআলা জান্নাতে তাকে খুব জাক জমকের শহর দান করবেন। যার মধ্যে লাল ইয়াকুত পাথরের বাড়ি থাকবে এবং প্রত্যেক বাড়ির সামনে দুধ ও মধুর নদী প্রবাহিত থাকবে। ফেরেস্তারা ঐ ব্যক্তিকে ডেকে বলবেন, হে আল্লাহর বান্দা! তোমাকে আল্লাহ তাআলা সুসংবাদ দিতেছেন যে, তিনি তোমাকে ক্ষমা করে দিয়েছেন।”

এসকল বর্ণনার সবই ভিত্তিহীন ও বানোয়াট কথা। নির্ভরযোগ্য সূত্রে এসব কথা পাওয়া যায় না।

সুতরাং আমরা এ বিষয়ে কেবল সহীহ হাদীসে বর্ণিত কথাই বলব, এসব বানোয়াট কথা বলব না।

মাসিক আলকাউসার