রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান গাজায় পুলিশ চেকপয়েন্টে ইসরায়েলি হামলায় নিহত ৬

ইসলাম

রমজানে হায়েজ অবস্থায় রোজা থাকার মাসায়েল

 প্রকাশিত: ২৩:২০, ২৭ মে ২০২৩

রমজানে হায়েজ অবস্থায় রোজা থাকার মাসায়েল

১৪০০. প্রশ্ন
হুজুর! আমি মাসআলা জেনেছি যে, রমযান মাসে দিনের বেলায় হায়েয বন্ধ হয়ে গেলে ইফতার পর্যন্ত রোযাদারের মতো অনাহারে কাটাতে হয়। একথা ঠিক কি না? আর জানতে চাই, এক মহিলা রোযা ছিল। এ অবস্থায় হায়েয এসে যায়। এখন সে খানা-পিনা করতে পারবে কি না? নাকি বাকি সময়ের জন্যও পানাহার বর্জন করা জরুরি।

উত্তর:
রমযান মাসের দিনের বেলায় হায়েয বন্ধ হয়ে গেলে ইফতার পর্যন্ত অবশিষ্ট  সময়  রোযাদারের  মতো  পানাহার ইত্যাদি বর্জন করা জরুরি। কিন্তু যে মহিলার হায়েয রমযানের দিনের বেলা শুরু হয়েছে সে বাকি সময় পানাহার করতে পারবে। তবে প্রকাশ্যে খাবে না।

-আলবাহরুর রায়েক ২/২৮৯; ফাতহুল কাদীর ২/২৮২; ফাতাওয়া হিন্দিয়া ১/২০৭; আননাহরুল ফায়েক ২/৩৩; রদ্দুল মুহতার ২/৪০৮; আল জাওহারা ১/১৮৬

আলকাউসার