বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুন ১৪ ১৪৩২, ০৯ রমজান ১৪৪৭

ব্রেকিং

‘আস্থা বাড়ানো’, সুদের হার কমানোই প্রধান লক্ষ্য নতুন গভর্নরের প্রয়োজনেই গভর্নর পদে পরিবর্তন, আরও অনেক জায়গায় হবে: অর্থমন্ত্রী ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা ৯ এপ্রিল এবারও ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ ঈদযাত্রা: ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু ৩ মার্চ স্ত্রী হত্যার দায়ে স্বামীর প্রাণদণ্ড বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জাবি ছাত্রীকে বাসায় আটকে নির্যাতন, পোড়ানো হল হাত নিজেই সরে গেলেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী অবৈধ সম্পদের মামলায় সম্রাটের ২০ বছরের কারাদণ্ড বৃত্তির জন্য নির্বাচিত সাড়ে ৬৮ হাজার শিক্ষার্থী বগুড়ায় মাদক নিরাময় কেন্দ্রে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, পরিবারের দাবি হত্যা সীমান্তে পাকিস্তান, আফগানিস্তান বাহিনীর গুলি বিনিময়

ইসলাম

হজে যাওয়ার খরচ বাড়ল লাখ টাকার বেশি

 আপডেট: ১৬:৩৪, ১১ মে ২০২২

হজে যাওয়ার খরচ বাড়ল লাখ টাকার বেশি

বছরে বছরে বাড়ছে হজের ব্যয়। এই বছর যারা সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে আগ্রহী তাদের জন্য দুটি হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে আজ বুধবার। এছাড়া বেসরকারিভাবে যাওয়ার জন্য একটি একটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। শেষবার ঘোষিত প্যাকেজ থেকে দেখা যাচ্ছে এবার হজে যাওয়ার জন্য খরচ বেড়ে গেছে এক লাখ টাকারও বেশি। 

সরকারি প্যাকেজ-১ এ হজে যেতে খরচ পড়বে ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা। আর প্যাকেজ-২ এ হজ করতে খরচ হবে ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ঘোষিত একমাত্র প্যাকেজে খরচ ধরা হয়েছে ৪ লাখ ৫৬ হাজার ৬৩০ টাকা। 

গত দুই বছর সৌদি আরবে হজ পালন বন্ধ ছিল। এর আগে ২০২০ সালে বাংলাদেশ সরকারের সর্বশেষ ঘোষিত হজ প্যাকেজ-১ ছিল চার লাখ ২৫ হাজার টাকা, প্যাকেজ-২ ছিল তিন লাখ ৬০ হাজার টাকা এবং প্যাকেজ-৩ ছিল তিন লাখ ১৫ হাজার টাকা। 

আজ বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন হজ প্যাকেজের ঘোষণা দেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল। হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভায় হজ প্যাকেজ চূড়ান্ত করা হয়। 

ধর্ম প্রতিমন্ত্রী  জানান, প্যাকেজ-১ এর হজযাত্রীরা মসজিদুল হারামের ১০০০ মিটার দূরত্বের মধ্যে থাকার সুযোগ পাবেন। আর প্যাকেজ-২ এর হজযাত্রীরা মক্কার মসজিদুল হারামের ১৫০০ মিটারের মধ্যে থাকবেন। 

সবশেষ ২০১৯ সালে হজ হয়েছিল। সেবার বাংলাদেশ থেকে হজে যেতে সরকারি প্যাকেজ-১ ছিল চার লাখ ১৮ হাজার ৫০০ টাকা। পরের বছর মানে ২০২০ সালে তা বাড়ানো হয় সাড়ে ছয় হাজার টাকা। ২০১৯ সালে প্যাকেজ-২ ছিল তিন লাখ ৪৪ হাজার টাকা, ২০২০ সালে বাড়ে ১৬ হাজার  টাকা। 

দুই বছর পর বিশ্বের মানুষ আবার সৌদি আরবে হজ করতে যাওয়ার সুযোগ পেয়েছেন এবার। সারা বিশ্ব থেকে ১০ লাখ মানুষ এবার হজ করবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৯ জুলাই হজ অনুষ্ঠিত হতে পারে।

এই বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৮৫৬ জন হজে যেতে পারবেন।