শনিবার ২০ জুন ২০২৬, আষাঢ় ৭ ১৪৩৩

ব্রেকিং

পটিয়ায় প্রতিবেশীকে ফাঁসাতে খুন করা হয় শিশু জায়ানকে, ধারণা পুলিশের প্রথম শ্রেণির ভর্তিতে ‘নামমাত্র’ পরীক্ষা: শিক্ষামন্ত্রী মামুনুল হক নিয়ে বক্তব্য বাদ, ‘অন্ধকার অংশ’ সংসদের আলোচনায় চান না স্পিকার আট স্টলপোর্টকে বিমানবন্দরে রূপান্তরের উদ্যোগ স্পিকারের চেয়ারের প্রতি সম্মান ‘যার যার ধর্মীয় রীতিতে’ ১৩৩৪৪ জন জুলাই যোদ্ধাকে মাসিক সম্মানী ভাতা দেওয়া হচ্ছে: মন্ত্রী একদিনে হাম সন্দেহে পাঁচ জনের মৃত্যু ভারি বৃষ্টি: কয়েক জেলায় নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর কমল তেলের দাম সময় টিভির সাবেক এমডি জোবায়ের কারাগারে পাকিস্তান ও বাংলাদেশে ‘হামাসের তৎপরতা রয়েছে’, দাবি ইসরায়েলি দূতের মুন্সীগঞ্জে বাড়ির উঠানে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন কুমিল্লা বোর্ডের ৮ কলেজে কোনো এইচএসসি পরীক্ষার্থী নেই চুক্তি লঙ্ঘন করলে ইরানে ‘ভয়াবহ বোমা হামলার` হুমকি ট্রাম্পের অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান

জাতীয়

ক্ষমতার পালাবদলে ফিরছে সেই দিগন্ত টিভি

 প্রকাশিত: ১৯:৪৬, ৮ আগস্ট ২০২৪

ক্ষমতার পালাবদলে ফিরছে সেই দিগন্ত টিভি

হেফাজতকাণ্ডে বন্ধ হওয়ার ১১ বছর পর ফের সম্প্রচারে ফিরছে বেসরকারি টেলিভিশন দিগন্ত টেলিভিশন।

‘দাঙ্গা লাগানোর মত পরিস্থিতি সৃষ্টির’ অভিযোগে দিগন্ত মিডিয়া করপোরেশন লিমিটেডের (দিগন্ত টিভি) সম্প্রচারে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, তা প্রত্যাহারের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে চিঠি দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

দিগন্ত টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক জিয়াউল কবির সুমন বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তথ্য মন্ত্রণালয় আমাদের একটা চিঠি দিয়েছে যে আগের নির্দেশনাটি প্রত্যাহার করা হয়েছে। আমরা বিটিআরসিতে একটা আবেদন করব, বঙ্গবন্ধু স্যাটেলাইটের একটা ফ্রিকোয়েন্সি পেলে আমরা সম্প্রচারে যাব।”

২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতার পরদিন বিদ্বেষ ও গুজব ছড়ানো এবং দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগে দিগন্ত টেলিভিশন ও ইসলামিক টিভির সম্প্রচার ‘সাময়িকভাবে’ বন্ধ করে দেওয়া হয়।

সে সময় দিগন্ত টিভির মালিক কোম্পানি দিগন্ত মিডিয়া কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মীর কাসেম আলী। দৈনিক নয়া দিগন্তও এ প্রতিষ্ঠানেরই একটি প্রকাশনা।

একাত্তরের যুদ্ধাপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে ২০১৬ সালের সেপ্টেম্বরে মীর কাসেমের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

নিষেধাজ্ঞা জারির সময় তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, "লাইসেন্সের শর্ত ভঙ্গ ও দাঙ্গা লাগানোর মত পরিস্থিতি সৃষ্টি করায়” টেলিভিশন দুটির সম্প্রচার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

দিগন্ত ও ইসলামিক টিভি চ্যানেল বন্ধের বিষয়ে ৭ মে তথ্যমন্ত্রী বলেছিলেন, “এটা একটা সাময়িক পদক্ষেপ। হেফাজতের কর্মসূচিকে কেন্দ্র করে ভয়াবহ সশস্ত্র তাণ্ডব এবং ভাংচুরের ঘটনার প্রেক্ষাপটে সাময়িক এ পদক্ষেপ নেওয়া হয়েছে।”