রোববার ২৯ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১০ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ চব্বিশকে স্বাধীনতার সমান করলে ‘বিপর্যয় হবে’: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জ্বালানি সরবরাহে ডিপোতে নতুন সময়সূচি দিল বিপিসি ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ শুধু খার্গ নয়, যুক্তরাষ্ট্রের নজর ইরানের আরও সাত দ্বীপে সংসদে শব্দযন্ত্রের বিভ্রাট ‘অন্তর্ঘাত’ কি না, তদন্তে কমিটি এই পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ সরকার বলছে সংকট নেই: পাম্প কোথাও বন্ধ, কোথাও লম্বা লাইন দেশের পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে প্রায় ৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার বেড়েছে সোনার দাম, প্রতিভরি ২৩৭০১২ টাকা সৌদি আরবে বিমানঘাঁটিতে ইরানি হামলায় ১২ মার্কিন সেনা আহত নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গ্রেপ্তার

প্রযুক্তি

ভারতের প্রথম এসএসএলভি ডি-১ রকেট উৎক্ষেপণ

 প্রকাশিত: ১০:৩১, ৮ আগস্ট ২০২২

ভারতের প্রথম এসএসএলভি ডি-১ রকেট উৎক্ষেপণ

ভারত রোববার পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ (ইওএস-০২) এবং সহযাত্রী হিসেবে ছাত্রদের তৈরী উপগ্রহ আজাদিস্যাট সহ - প্রথমবারের মতো স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল এসএসএলভি ডি-১ রকেট উৎক্ষেপণ করেছে। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ দাওয়ান স্পেস সেন্টার থেকে এসএসএলভি উৎক্ষেপণ করেছে। তবে, ইসরো সূত্রে জানা  গেছে, টার্মিনাল পর্যায়ে ডেটার ক্ষতি পরিলক্ষিত হয়েছে।

ইসরো টুইট করেছে, "ইসরো-এর প্রথম ফ্লাইট সম্পন্ন হয়েছে এবং সমস্ত পর্যায়ই প্রত্যাশিতভাবে সুসম্পন্ন হয়েছে। তবে টার্মিনাল পর্যায়ে যে ডেটা ক্ষতি পরিলক্ষিত হয়েছে, তা বিশ্লেষণ করা হচ্ছে। শিগগিরই আপডেট দেওয়া হবে।" এদিকে, ইসরো চেয়ারম্যান এস সোমানাথ বলেছেন, “মিশনের টার্মিনাল পর্যায়ে কিছু ডেটা ক্ষতি হচ্ছে। আমরা একটি স্থিতিশীল কক্ষপথ অর্জনের ক্ষেত্রে মিশনের চূড়ান্ত ফলাফল বিশ্লেষণ করছি।”

রিপোর্টে বলা হয়েছে, ভারতীয় মহাকাশ সংস্থার এসএসএল-ডি১/ ইওএস-০২ মিশনটির লক্ষ্য হল- ছোট উৎক্ষেপন যানবাহনের মাধ্যমে একটি বড় বিশৃংখলা ধরতে পারলে, সেই অভিজ্ঞতা দিয়ে   উপগ্রহকে পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপন করা।

সাতানন্দ আধা ঘন্টার গণনা শেষে, ৩৪-মিটার দীর্ঘ এসএসএলভি অভিষ্ট কক্ষপথে স্থাপন করার লক্ষ্যে মেঘলা আকাশের ভেতর দিয়ে দক্ষিণাঞ্চলী রাজ্য অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটা মহাকাশ বন্দর থেকে সকাল ৯ টা ১৮ মিনিটে উপরে ওঠে। সলিড ফুয়েল চালিত ইঞ্জিনগুলি ভাল কাজ  করায় রকেটের অগ্রগতি স্বাভাবিক ছিল।