বুধবার ১৮ মার্চ ২০২৬, চৈত্র ৩ ১৪৩২, ২৯ রমজান ১৪৪৭

ব্রেকিং

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান ইসরায়েলে নতুন দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান কিউবা নিয়ে যা খুশি তাই করতে পারি: ট্রাম্প ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়-সংস্থাকে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ গাড়িতে ট্রাকের ধাক্কা, অল্পের জন্য বেঁচে গেলেন এমপি আতিক মুজাহিদ ইরানের নিরাপত্তা প্রধান লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের পহেলা বৈশাখে সাড়ে ২১ হাজার কৃষক কার্ড দিচ্ছে সরকার কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী বাগদাদে দূতাবাসে হামলা, নিহত ৪ তেল অবরোধে অন্ধকারে কিউবা, ‘দখল’ নেওয়ার হুমকি ট্রাম্পের ঈদের সাত দিনের ছুটি শুরু, রাজধানী ছাড়ছে মানুষ সর্বকালের সর্বোচ্চ দরে মধ্যপ্রাচ্যের তেল ঝড়ে যুক্তরাষ্ট্রে সাড়ে ১২ হাজার ফ্লাইট বাতিল, অচলাবস্থা আফগানিস্তানের হাসপাতালে ‘পাকিস্তানের হামলা’, বহু হতাহত

প্রযুক্তি

লিংকডইনে চাকরিপ্রার্থীদের জন্য সুখবর

ওএনপি২৪ নিউজ ডেস্ক

 প্রকাশিত: ২০:২১, ৮ মে ২০২৫

লিংকডইনে চাকরিপ্রার্থীদের জন্য সুখবর

লিংকডইন চালু করলো নতুন এআই সার্চ টুল, যা চাকরিপ্রার্থীদের জন্য দ্রুত পছন্দের চাকরি খুঁজে পাওয়ার সুযোগ তৈরি করবে।

পেশাজীবীদের জনপ্রিয় সামাজিক মাধ্যম লিংকডইনে চাকরি খোঁজা এখন আরও সহজ। নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে লিংকডইন চালু করেছে একটি নতুন সার্চ টুল, যা ব্যবহারকারীদের দ্রুত পছন্দের চাকরি খুঁজে পাওয়ার সুযোগ দেবে। এখন থেকে, চাকরির খোঁজে কাঙ্ক্ষিত পদের বিবরণ লিখলেই লিংকডইন সেই অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তি দেখাবে।

নতুন সার্চ টুলে উদাহরণস্বরূপ ‘ফ্যাশন খাতে এন্ট্রি-লেভেল ব্র্যান্ড ম্যানেজার পদ খুঁজছি’ অথবা ‘টেকসই উন্নয়ন নিয়ে কাজ করতে আগ্রহী অ্যানালিস্টের জন্য চাকরি’ লিখলেই সেগুলোর সঙ্গে সম্পর্কিত চাকরির তালিকা প্রদর্শিত হবে। এতে চাকরি খোঁজার প্রক্রিয়া হবে আরও দ্রুত এবং সহজ।

লিংকডইনের ক্যারিয়ার বিশেষজ্ঞ, জারা ইস্টন বলেন, "এআই প্রযুক্তি আমাদের কাজের ধরন পাল্টে দিচ্ছে, এবং চাকরি খোঁজার অভিজ্ঞতাও নতুন করে বদলে যাবে। আমরা আশা করছি, এই নতুন পদ্ধতি চাকরিপ্রার্থীদের দক্ষতা, আগ্রহ ও লক্ষ্য অনুযায়ী উপযুক্ত চাকরির সুযোগ খুঁজে পেতে সহায়ক হবে।"

বর্তমানে নতুন সার্চ টুলটি প্রাথমিকভাবে লিংকডইনের প্রিমিয়াম সংস্করণ ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে। তবে চলতি সপ্তাহের মধ্যে এটি ইংরেজি ভাষাভাষী সব প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে।

সূত্র: দ্য ভার্জ