বুধবার ২৫ মার্চ ২০২৬, চৈত্র ১১ ১৪৩২, ০৬ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

জ্বালানি সংকট সামলাতে কোভিডকালের নিয়মে ফেরার চিন্তায় এশিয়ার দেশগুলো দৌলতদিয়া ফেরি ঘাটে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বাস পদ্মায়, হতাহতের শঙ্কা ২০২৭ সাল থেকে এসএসসির বিষয় কমানোর চিন্তা স্পট মার্কেট থেকে আরো ২ কার্গো এলএনজি কিনছে সরকার মানিকগঞ্জে নদীতে গোসলে নেমে ভাই-বোনের মৃত্যু নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জেনারেল মাসুদকে এবার দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন শিশুদের স্বাস্থ্য ও শিক্ষায় জোর দেওয়ার তাগিদ জোবাইদা রহমানের প্রাথমিকের ‘আটকে যাওয়া’ বৃত্তি পরীক্ষা শুরু ১৫ এপ্রিল যুদ্ধ বন্ধের আলোচনায় ভ্যান্স-রুবিও, ‘শুনতে আগ্রহী’ ইরান মধ্যপ্রাচ্যে আরও ‘তিন-চার হাজার সেনা পাঠাতে যাচ্ছে’ যুক্তরাষ্ট্র কক্সবাজারে ছুরিকাঘাতে ‘জুলাই যোদ্ধা’ নিহত স্বাধীনতা দিবস ঘিরে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পাঁচ শর্ত

ইসলাম

গরু জবাইয়ের মাসআলা

 প্রকাশিত: ০৯:১২, ১২ জানুয়ারি ২০২২

গরু জবাইয়ের মাসআলা

প্রশ্ন ১১৬৮: আমি বাজার পরিচালনা কমিটির সভাপতি, আমাদের মার্কেটে দৈনিক অনেক গরু যবেহ হয়। আমরা এ উদ্দেশ্যে একজন হুজুর রেখেছি। তিনি প্রত্যহ সকালে এসে যবেহ করেন। অনেক সময় তিনি দুর্বল হয়ে পড়লে তার হাতের সাথে কসাই হাত রেখে দুজনে এক সাথে যবেহের কাজ সম্পন্ন করে। এখন আমার জানার বিষয় হল, ঐ কসাইকেও ‘বিসমিল্লাহ’ পড়তে হবে কিনা? দলীলসহ বিস্তারিত জানাবেন।

উত্তর: খাদ্যনালী, কণ্ঠনালী ও দুটি শাহরগের মধ্যে যে কোন তিনটির কাটা যদি ঐ হুজুরের হাতেই সম্পন্ন হয়ে যায়, তবে ঐ কসাইয়ের বিসমিল্লাহ পড়া জরুরি নয়। কিন্তু যদি ঐ হুজুরের হাতে অন্তত তিনটির কাটা সম্পন্ন না হয় তাহলে জবাইয়ে সহায়তাকারীকে বিসমিল্লাহ পড়তে হবে। এক্ষেত্রে কোন একজনও বিসমিল্লাহ ছেড়ে দিলে যবেহ শুদ্ধ হবে না। মনে রাখতে হবে, যবেহের জন্য শক্তিশালী এমন ব্যক্তিকেই নিয়োগ দেওয়া বাঞ্চণীয় যে একাই পরিপূর্ণ যবেহ সম্পন্ন করতে পারে।

-সুরা আনআম; আয়াত ১২১, সহীহ বুখারী, ২/৮২৭, আদ্দুররুল মুখতার ৬/৩৩৪, ফাতাওয়া হিন্দিয়া ৫/৩০৪