মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬, চৈত্র ৯ ১৪৩২, ০৫ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

পিছু হটলেন ট্রাম্প, ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত ইরানকে সাহায্য করতে সোনা-রূপা নগদ অর্থ দিচ্ছে কাশ্মীরিরা ‘জাল ভোট’ নিয়ে ‘বিএনপি-জামায়াত’ সংঘর্ষে ৪০ বাড়ি ভাঙচুর, মুহুর্মুহু বোমা মার্চের মধ্যে ‘দখলদারদের’ ফুটপাত-সড়ক ছাড়তে বলল পুলিশ তেল সংকটে বগুড়ায় ৭২ পেট্রোল পাম্প বন্ধ, ভোগান্তি চরমে ইরানজুড়ে তীব্র বিস্ফোরণ: আহভাজে হাসপাতালে হামলা, মৃতের সংখ্যা বাড়ছে বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু: ২ গেইটম্যানের বিরুদ্ধে মামলা ‘ব্যাংক বন্ধ থাকায়’ তেল সংকট, বলছেন পাম্প মালিকরা এক দশক পর পাবনায় ‘চরমপন্থিদের’ পোস্টার, আতঙ্ক ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, ব্যবসায়ীদের মুখে হাসি ইসরায়েলের দুই শহরে ইরানি হামলার পর উদ্বেগ-উৎকণ্ঠা যেকোনো হুমকি মোকাবিলা করতে প্রস্তুত ইরান: মাসুদ পেজেশকিয়ান লেবাননের দক্ষিণাঞ্চলের প্রধান সেতু উড়িয়ে দিয়েছে ইসরায়েল দক্ষিণ কোরিয়ায় কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৪ পিএসএল খেলতে পাকিস্তান গেলেন চার বাংলাদেশি ক্রিকেটার

প্রযুক্তি

করোনায় জীবিত হচ্ছে প্রকৃতি ও প্রকৃতির ভারসাম্য

 প্রকাশিত: ০০:২২, ২৮ এপ্রিল ২০২০

করোনায় জীবিত হচ্ছে প্রকৃতি ও প্রকৃতির ভারসাম্য

করোনায় জীবিত হচ্ছে প্রকৃতি ও প্রকৃতির ভারসাম্য। করোনায় পুরো বিশ্বের মানুষ গৃহবন্দী অবস্থায় অবস্থান করছেন। এতে ঘরবন্দী হয়ে আছে বিশ্বের কয়েক কোটি মানুষ। এ সুযোগে যেন প্রাণভরে শ্বাস নিচ্ছে প্রকৃতি পরিবর্তন দেখা যাচ্ছে প্রকৃতির ভারসাম্য।  সারা দুনিয়ায় ব্যাপক ভাবে কমছে দূষণের মাত্রা।

গবেষণা বলছে, মার্চ মাসে বাতাসে মানবদেহের জন্য ক্ষতিকর বস্তুকণার পরিমাণ কমেছে অন্তত ৬০ শতাংশ। বায়ু দূষণের তালিকায় বেশ কয়েক বছর ধরেই শীর্ষে ছিল ভারতের রাজধানী। মাত্র চার মাসের ব্যবধানে শহরটির বায়ুমানের অভাবনীয় উন্নতি হয়েছে। 

ভারতের এক গবেষক বলেন, লকডাউনের কারণে গাড়ি চলছে না, সব ধরনের শিল্প কারখানাও বন্ধ। এমনকি মানুষও করোনার ভয়ে বাড়ি থেকে বের হচ্ছে না। এজন্যই বায়ুমানের নাটকীয় পরিবর্তন দেখা যাচ্ছে।

শুধু তাই নয় একমাসে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, গ্রীসসহ বেশ কয়েকটি দেশের বায়ু দূষণের মাত্রা উল্লেখযোগ্য হারে কমেছে। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, লকডাউনের কারণে মানুষের আচরণ পাল্টানোর ফলে এ উন্নতি দেখা যাচ্ছে। তবে, করোনা পরবর্তী সময়ে কতোদিন তা স্থায়ী হয় সেটিই এখন দেখার বিষয়।

ভাইরাসটির উৎপত্তিস্থল চীনের উহানের বায়ুতেও পরিবর্তন দেখা গেছে। বাতাসে কার্বন-ডাই অক্সাইডের মাত্রা কমে যাওয়ায় বেইজিংয়ে ৬০ শতাংশ পর্যন্ত কমেছে দূষণ। পাশের দেশ দক্ষিণ কোরিয়ার বাতাসেও কমেছে মানবদেহের জন্য ক্ষতিকর বস্তুকণার পরিমাণ।
 
চীনের এক আবহাওয়াবিদ বলেন, অনেকটা পরিবর্তন লক্ষ্য করছি। এখন রাতের বেলাতে আকাশে তারা দেখা যায়। এটা মানুষের মনে এক ধরনের পরিবর্তন এনেছে, যা ভাইরাসটিকে মোকাবিলায় কাজ করবে।

অনলাইন নিউজ পোর্টাল