শুক্রবার ০৫ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২২ ১৪৩৩

ব্রেকিং

বিভাজন নয়, ‘উদার গণতন্ত্র’ প্রতিষ্ঠা করতে চাই: ফখরুল আইভীর বাড়ির সামনে পুলিশের নজরদারি, সিসি ক্যামেরা স্থাপন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি, নদীতীরে ভাঙন আতঙ্ক নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: হাসপাতাল কর্তৃপক্ষের ‘অবহেলা’ ছিল, বলছে তদন্ত কমিটি অবসরভাতা বঞ্চিত শিক্ষকদের ভাতা চালু করবে সরকার: শিক্ষামন্ত্রী রামিসাকে ধর্ষণের পর হত্যা মামলার রায় ৭ জুন হাম: আরও ৪ শিশুর মৃত্যু, শনাক্ত ৬৯ ৩৮ ডিগ্রিতে পারদ, দিনাজপুরে তাপদাহে শ্রমজীবী মানুষের দুর্ভোগ হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের পর মমতার বিরুদ্ধে মামলা ফোনালাপে নেতানিয়াহুকে ‘উন্মাদ’ বলার কথা স্বীকার করলেন ট্রাম্প

আন্তর্জাতিক

কানাডার অভিযোগ

শিখ বিচ্ছিন্নতাবাদীদের নিয়ে ‘চক্রান্তের পেছনে অমিত শাহ’

 প্রকাশিত: ১১:২৬, ৩০ অক্টোবর ২০২৪

শিখ বিচ্ছিন্নতাবাদীদের নিয়ে ‘চক্রান্তের পেছনে অমিত শাহ’

কানাডার মাটিতে শিখ বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্যস্থল করার চক্রান্তের পেছনে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আছেন বলে অভিযোগ কানাডা সরকারের।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ সহযোগী ও ক্ষমতাসীন বিজেপির অন্যতম শীর্ষ নেতা শাহের বিরুদ্ধে মঙ্গলবার এ অভিযোগ জানিয়েছে জাস্টিন ট্রুডোর সরকার।

কানাডার এর আগে তোলা অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিল ভারত সরকার, এগুলোর সঙ্গে তাদের কোনো ধরনের যোগ নেই বলে দাবি করেছিল।

ওয়াশিংটন পোস্ট সংবাদপত্র প্রথম জানায় যে কানাডীয় কর্মকর্তারা অভিযোগ করেছেন, কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্যস্থল করে সহিংসতা ও হুমকি প্রদর্শনের চক্রান্তের পেছনে আছেন শাহ।

মঙ্গলবার কানাডার পার্লামেন্টের এক কমিটিকে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী ডেভিড মরিসন জানান যে তিনি যুক্তরাষ্ট্রের এক সংবাদপত্রকে শাহ ওই চক্রান্তের পেছনে আছেন বলে জানিয়েছেন।

ওই কমিটিকে মরিসন বলেন, “ওই সাংবাদিক আমাকে কল করে প্রশ্ন করে ওই ব্যক্তি (শাহ) কি না। আমি নিশ্চিত করি, তিনিই ওই ব্যক্তি।”

এর বাইরে বিস্তারিত আর কিছু জানাননি তিনি এবং কোনো প্রমাণও দেননি, জানিয়েছে রয়টার্স।

এ বিষয়ে অটোয়ার ভারতীয় হাই কমিশন বা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।