বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬, আষাঢ় ৪ ১৪৩৩

ব্রেকিং

‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলা দলের বিরুদ্ধে সজাগ থাকতে হবে: প্রধানমন্ত্রী কাঁটাতারের বেড়া বসবে মিয়ানমার সীমান্তে, ভারত সীমান্ত ‘বিবেচনায়’: স্বরাষ্ট্রমন্ত্রী চুক্তি বাস্তবায়ন না হলে ফের ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ১৬ দিনে প্রবাসীরা পাঠালেন ২১ হাজার ২২৩ কোটি টাকা প্রধানমন্ত্রীর নির্দেশে বিমানবন্দর থেকে ‘সাথে সাথেই’ সংসদে এমরান স্পিনে বাংলাদেশকে ধরাশায়ী করে সিরিজে এগিয়ে অস্ট্রেলিয়া রেলযাত্রা দ্রুত ও নিরাপদ করতে চালু হবে বৈদ্যুতিক ট্রেন: প্রধানমন্ত্রী সীমান্তে হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাকলিয়ার শিশু ধর্ষণ: আসামি মনির হোসেনের যাবজ্জীবন হামের উপসর্গ নিয়ে আরো ৪ জনের মৃত্যু ময়মনসিংহে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে ‘দলবেঁধে ধর্ষণ’ পাঁচ জেলায় বন্যার শঙ্কা শিশু আয়াত হত্যা: আসামি আবীরের ফাঁসির রায় সিলেটে চা শ্রমিকদের ফুলবৃষ্টিতে সিক্ত প্রধানমন্ত্রী, পথে পথে অভ্যর্থনা সীমান্তে ভারতের পুশ-ইন নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ গোলের চূড়ায় ক্লোসার সঙ্গী এখন মেসি এমবাপে ২ হলান্ড ২ মেসি ৩, বিশ্বকাপের বিশ্ব কাঁপানো দিন

আন্তর্জাতিক

গাজার রক্তক্ষরণ বন্ধ করতে কিছু করার চেষ্টা করছি: এরদোয়ান

আতাউল্লাহ আমিনী

 প্রকাশিত: ১০:৩২, ১১ নভেম্বর ২০২৩

গাজার রক্তক্ষরণ বন্ধ করতে কিছু করার চেষ্টা করছি: এরদোয়ান

ফাঁকা বুলি আওড়ে বিলম্ব না করে ফিলিস্তিনের গাজায় ইসরাইলের নৃশংসতা ও বর্বরতার বিরুদ্ধে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান।

 

বৃহস্পতিবার উজবেকিস্তান থেকে তুরস্কে ফিরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।

 

 

তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, ইসরাইল ফিলিস্তিনিদের হত্যা করা আজকে শুরু করেনি। এর একটি ইতিহাস রয়েছে, যা ১৯৪৭ সালে শুরু। ইসরাইলের নৃশংসতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের প্রশংসা করেছেন এরদোয়ান।

 

তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, তিনিও সত্য দেখছেন। জাতিসংঘের মহাসচিব হিসেবে তিনি সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছেন। ৭ অক্টোবর সংঘাতের তীব্রতা বৃদ্ধির পর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের পক্ষ থেকে ইসরাইলকে সমর্থন দেওয়ার সমালোচনা করেছেন এরদোয়ান। তিনি মনে করিয়ে দিয়েছেন, জাতিসংঘের ১২০টি দেশ ইসরাইল ও যুক্তরাষ্ট্রের পক্ষে অবস্থান নিতে অস্বীকৃতি জানিয়েছে।

 

 

বিশ্বের বেশির ভাগ দেশ ইসরাইলের নৃশংসতার বিরুদ্ধে—উল্লেখ করে এরদোয়ান বলেছেন, সাহসী দেশগুলোর পুরো বিশ্বকে এটি একটি বার্তা—হায় আমেরিকা, তুমি যতই শক্তিশালী হও না কেন, তুমি সঠিক নও, ইসরাইল সঠিক নয়। ইসরাইলের পক্ষ থেকে পশ্চিমাদের ভালো রূপরেখা খোঁজার দাবিরও সমালোচনা করেছেন তিনি। তিনি বলেছেন, জাতিসংঘের রেজুলেশনের চেয়ে ভালো পথ আর কী হতে পারে? আপনারা যদি যুদ্ধবিরতির বিষয়ে দায়িত্বশীল হোন, তাহলে জাতিসংঘের সিদ্ধান্ত বাস্তবায়নে ইসরাইলের ওপর চাপ প্রয়োগ করুন।

 

এরদোয়ান বলেন, মানুষ মারা যাচ্ছে, মায়েরা তাদের বাচ্চা হারাচ্ছে, শিশুরা তাদের মা-বাবাকে হারাচ্ছে। আমরা এই রক্তক্ষরণ বন্ধ করতে কিছু করার চেষ্টা করছি। যদি যুক্তরাষ্ট্রও এমনটি মনে করে তাহলে ইসরাইলকে থামানো আরো সহজ হবে।

Online News Portal 24