রোববার ০৭ জুন ২০২৬, জ্যৈষ্ঠ ২৪ ১৪৩৩

ব্রেকিং

ছাত্রদলের হামলায় ভাঙা মঞ্চে দাঁড়িয়ে নাসীরুদ্দীন বললেন, ‘সন্ত্রাসী শায়েস্তা করতে জানি’ দৌলতদিয়ায় বাসডুবি: বাস চালক, সুপারভাইজার ও সহকারী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের চোখে ‘ফেরারি’ রাউল কাস্ত্রো হাভানার প্রকাশ্য অনুষ্ঠানে পুশ-ইনের চেষ্টায় ব্যর্থ বিএসএফ, আলো নিভিয়ে সরিয়ে নিলো ৩৩ জনকে হামের উপসর্গ নিয়ে আরো ৩ জনের মৃত্যু ঢাকায় আর থাকতে ইচ্ছা করে না, বুড়িগঙ্গার কাছে যাওয়া যায় না: মির্জা ফখরুল তুরস্কের সঙ্গে প্রতিরক্ষাসহ ২ কমিটি গঠনের সিদ্ধান্ত ‎ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে রোববার ভারতের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার চেষ্টা বুমেরাং হবে: পুতিন সীমান্তে পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, আরও ৮টি প্রতিহত দ্রুত বিচার, সর্বোচ্চ শাস্তি চাই: রামিসার বাবা ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়‌কে ১৮ কি‌লো‌মিটার যানজট ফটিকছড়িতে ছাত্রলীগের সভা-মিছিল, মামলায় শতাধিক আসামি, গ্রেপ্তার ৩ যুক্তরাষ্ট্র ও ইরানের ফের পাল্টাপাল্টি হামলা ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

জাতীয়

গণহত্যা মামলা: যাত্রাবাড়ী থানার সাবেক ওসি হাসান ট্রাইব্যুনালে

 প্রকাশিত: ১৪:৩৭, ১২ ডিসেম্বর ২০২৪

গণহত্যা মামলা: যাত্রাবাড়ী থানার সাবেক ওসি হাসান ট্রাইব্যুনালে

জুলাই-অগাস্টের গণহত্যা মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে বৃহস্পতিবার সকালে তাকে হাজির করা হয়।

এর আগে গত ৪ ডিসেম্বর শিক্ষার্থী ইমাম হাসান তাইম হত্যা মামলায় সাবেক ওসি হাসানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। পাশাপাশি তাকে এদিন ট্রাইব্যুনালে হাজির করারও নির্দেশ দেওয়া হয়।

গত ২০ জুলাই তিনি যাত্রাবাড়ী এলাকায় ‘গুলিতে নিহত হন’ তাইম; নারায়ণগঞ্জ সরকারি আদমজী নগর এম ডব্লিউ কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তাইম।

মামলার অভিযোগে বলা হয়, “বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে গত ২০ জুলাই দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। ওই সময় তাইম তার দুই বন্ধুর সঙ্গে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় চা খেতে যান। আন্দোলনকারীরা তখন সেখানে বিক্ষোভ করছিল। তখন ডিসি ইকবাল হোসেনের নির্দেশে বিক্ষোভকারীদের ওপর টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও গুলি চালানো হয়।

“ওই সময় আন্দোলনকারীরা প্রাণভয়ে ছুটোছুটি শুরু করেন। তাইম ও তার দুই বন্ধু চায়ের দোকানে ঢুকে শাটার টেনে দেয়। কিন্তু শাটারের নিচের দিকে আধা হাত খোলা ছিল। সেখানে অবস্থানকারীদের পুলিশ টেনে বের করে। তখন সবার আগে দৌঁড় দিলে তাইমকে গুলি করা হয়। বিনা চিকিৎসায় তাইম সেখানেই মারা যায়।“

সরকার পতনের পর গত ২০ আগস্ট তাইমের মা মোসা. পারভীন আক্তার এ মামলা দায়ের করেন।

সেখানে ওয়ারী বিভাগের উপ-প লিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসেন, যাত্রাবাড়ী থানার ওসি আবুল হাসানসহ পাঁচজনকে আসামি করা হয়।

এই মামলায় সাবেক ওসি হাসনাকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয় গত ১৬ সেপ্টেম্বর।