শুক্রবার ১৯ জুন ২০২৬, আষাঢ় ৫ ১৪৩৩

ব্রেকিং

পটিয়ায় প্রতিবেশীকে ফাঁসাতে খুন করা হয় শিশু জায়ানকে, ধারণা পুলিশের প্রথম শ্রেণির ভর্তিতে ‘নামমাত্র’ পরীক্ষা: শিক্ষামন্ত্রী মামুনুল হক নিয়ে বক্তব্য বাদ, ‘অন্ধকার অংশ’ সংসদের আলোচনায় চান না স্পিকার আট স্টলপোর্টকে বিমানবন্দরে রূপান্তরের উদ্যোগ স্পিকারের চেয়ারের প্রতি সম্মান ‘যার যার ধর্মীয় রীতিতে’ ১৩৩৪৪ জন জুলাই যোদ্ধাকে মাসিক সম্মানী ভাতা দেওয়া হচ্ছে: মন্ত্রী একদিনে হাম সন্দেহে পাঁচ জনের মৃত্যু ভারি বৃষ্টি: কয়েক জেলায় নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর কমল তেলের দাম সময় টিভির সাবেক এমডি জোবায়ের কারাগারে পাকিস্তান ও বাংলাদেশে ‘হামাসের তৎপরতা রয়েছে’, দাবি ইসরায়েলি দূতের মুন্সীগঞ্জে বাড়ির উঠানে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, মোটরসাইকেলে আগুন কুমিল্লা বোর্ডের ৮ কলেজে কোনো এইচএসসি পরীক্ষার্থী নেই চুক্তি লঙ্ঘন করলে ইরানে ‘ভয়াবহ বোমা হামলার` হুমকি ট্রাম্পের অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক

নাভালনির প্রতিষ্ঠিত সংগঠনগুলো নিষিদ্ধ করেছে রাশিয়া

 প্রকাশিত: ২১:১৬, ১০ জুন ২০২১

নাভালনির প্রতিষ্ঠিত সংগঠনগুলো নিষিদ্ধ করেছে রাশিয়া

রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনির প্রতিষ্ঠিত সংগঠনগুলো নিষিদ্ধ করেছে দেশটির একটি আদালত। বুধবার মস্কো সিটি কোর্ট নাভালনির সংগঠনগুলোকে উগ্রপন্থী হিসেবে আখ্যায়িত করে এ রায় দেন। তবে এ রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে আখ্যায়িত করেছেন নাভালনি সমর্থকরা। তারা বলছেন, আসন্ন পার্লামেন্ট নির্বাচনের কয়েক মাস আগে পুতিনবিরোধীদের স্তব্ধ করে দেয়ার জন্যই এই রায় দেয়া হয়েছে।

মস্কো সিটি কোর্টের দেয়া এ রায় তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। এর ফলে নাভালনির প্রতিষ্ঠান ফাউন্ডেশন ফর ফাইটিং করাপশন (এফবিকে) এবং তার নেটওয়ার্কের আঞ্চলিক অফিসের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সরকারি কোনো পদের জন্য প্রার্থী হতে পারবেন না।

এছাড়া নাভালনির সংগঠনগুলোকে ‘উগ্রপন্থী’ হিসেবে আখ্যায়িত করায় সরকারের পক্ষে সেগুলোর সঙ্গে যুক্ত অ্যাক্টিভিস্ট ও তহবিলদাতাদের বিচারের আওতায় এনে দীর্ঘ সাজা দেয়ারও সুযোগ রয়েছে।

এ সম্পর্কে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মুখপাত্র বলেন, এই সংগঠনগুলো সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ঘৃণা ও শত্রুতাকে প্ররোচিত করে এমন তথ্যই শুধু ছড়িয়ে দেয়নি বরং তারা চরমপন্থী কার্যকলাপে লিপ্ত হয়েছে।

অনলাইন নিউজ পোর্টাল