সোমবার ৩০ মার্চ ২০২৬, চৈত্র ১৫ ১৪৩২, ১১ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

লরি শ্রমিকদের কারাদণ্ড: উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ বিরোধী দলের নোটিশ: বিধি মেনে সংসদ পরিচালনার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর অতীতে জিডিপি প্রবৃদ্ধি ‘ফুলিয়ে-ফাঁপিয়ে’ দেখানো হয়েছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হরমুজের কাছে হানা, খার্ক দখলে ‘স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে’ পেন্টাগন মার্কিন সেনারা এলে আগুনে পুড়িয়ে দেওয়া হবে: ইরানি স্পিকারের হুঁশিয়ারি প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার ঈদের ছুটির পর সংসদ অধিবেশন শুরু মানব পাচারের মামলা: জেনারেল মাসুদ উদ্দিন আরও ৬ দিন রিমান্ডে গত ৮ বছর দেশে হামের টিকাই দেওয়া হয়নি: স্বাস্থ্যমন্ত্রী বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে তুলতে হবে আরও ১১ জেলা পেল নতুন ডিসি আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী: হেঁটে ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় নড়াইলে ‘তেল না পেয়ে’ পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ শাহজালালে বিমানের শৌচাগারে মিলল ৩৮ কোটি টাকার সোনার বার এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি

রাজনীতি

বিদায়ের প্রহর গুনছে বর্তমান নির্বাচন কমিশন

 আপডেট: ০৯:৫৩, ৯ জানুয়ারি ২০২২

বিদায়ের প্রহর গুনছে বর্তমান নির্বাচন কমিশন

আর মাত্র ৫ সপ্তাহ। আগামী মাসেই শেষ হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ। নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে প্রেসিডেন্ট সার্চ কমিটি গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছেন। আগামী ১৪ ফেব্রুয়ারি তাদের শেষ কার্যদিবস। বিদায়ের দিন যতই ঘনাচ্ছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)সহ ইসি সদস্যদের ওপর বাড়ছে চাপ। মানুষ খুলে বসেছে হিসেবের খেরোখাতা। দায়িত্বে পাঠ চুকিয়ে ঘরে ফিরছেন সিইসি ও তার পারিষদ। কিন্তু কি নিয়ে যাচ্ছেন তারা? কি তাদের অর্জন? মোটা দাগের উত্তর হচ্ছে নির্বাচন ব্যবস্থা ধ্বংস আর দুর্নীতি।

ইসির অনৈতিক কর্মকাণ্ডে জনগণ ভোট দেয়ার আগ্রহ হারিয়ে ফেলায় দেশের বেশিরভাগ রাজনৈতিক দল সিইসির বিচারের দাবি জানাচ্ছেন। সুজনের সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদারসহ সুশীল সমাজের প্রতিনিধিরা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য কে এম নুরুল হুদা কমিশনের সদস্যদের বিচারের দাবি জানিয়েছেন।