রোববার ২২ মার্চ ২০২৬, চৈত্র ৮ ১৪৩২, ০৩ শাওয়াল ১৪৪৭

ব্রেকিং

দুর্ঘটনায় হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক ঈদের ছুটিতে ফাঁকা সড়কে মৃত্যুর মিছিল ‘আমাকে ফাঁসানো হয়েছে’—হাদি হত্যার বিষয়ে ফয়সাল ইরান যুদ্ধে বিশ্বনেতাদেরও যোগ দেওয়ার আহ্বান নেতানিয়াহুর যুদ্ধের কারণে দেশের অর্থনীতিতে ‘চাপ বাড়ছে’: মন্ত্রী আমির খসরু সবার প্রাণ খুলে কথা বলার অধিকার থাকবে: রিজভী কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৬ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২: দুই গেটম্যান বরখাস্ত, তদন্তে তিন কমিটি ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ একাত্তরের হত্যাযজ্ঞকে গণহত্যা বলা হোক, প্রস্তাব মার্কিন কংগ্রেসে হরমুজ অবরোধ খুলতে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ‘নিশ্চিহ্ন করার’ হুমকি ট্রাম্পের সুদানের হাসপাতালে হামলায় ১৩ শিশুসহ নিহত ৬৪

আন্তর্জাতিক

সম্পর্ক বাড়াতে জাতিসংঘে মধ্য এশিয়ার নেতাদের সাথে বাইডেনের সাক্ষাত

 প্রকাশিত: ১৫:৩৯, ২০ সেপ্টেম্বর ২০২৩

সম্পর্ক বাড়াতে জাতিসংঘে মধ্য এশিয়ার নেতাদের সাথে বাইডেনের সাক্ষাত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার আঞ্চলিক নেতাদের সাথে সাক্ষাতের পর মধ্য এশিয়ার ‘আঞ্চলিক অখ-তার’ উপর জোর দেওয়ার কথা বলেছেন। তিনি খুব শিগগিরই এ অঞ্চলের কোন একটি দেশ সফর করতে পারেন। মস্কো এসব দেশকে তাদের উঠোন হিসেবে দেখে। খবর এএফপি’র।

বাইডেন তথাকথিত ‘সি-৫’ দেশ কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের নেতাদের বলেন, ‘এটি একটি ঐতিহাসিক মুহূর্ত।’ নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই প্রথমবারের মতো তারা বৈঠকে মিলিত হওয়ার পর তিনি এমন মন্তব্য করেন।

এ সময় বাইডেন বলেন, ‘আমি শিগগিরই আপনার সাথে সাক্ষাত করার অপেক্ষায় রয়েছি। সম্ভবত আপনাদের কোন এক দেশে এ সাক্ষাত হতে পারে।’

রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের বিষয়ে মস্কোর দৃষ্টিভঙ্গির ব্যাপারে বাইডেন বলেন, সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র এবং যুক্তরাষ্ট্রের ‘সার্বভৌমত্ব, স্বাধীনতা, আঞ্চলিক অখ-তা বজায় রাখার ক্ষেত্রে একটি অভিন্ন প্রতিশ্রুতি ছিল।’

তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে ‘আমার দৃষ্টিতে এ নীতিগুলো আগের চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ।’

বাইডেন আরো বলেন, ‘আমি সত্যিকারভাবে বিশ্বাস করি, যখন আমরা একসাথে থাকি তখন পৃথিবী নিরাপদ থাকে।’

জাতিসংঘ ভাষণের আগে বাইডেন সতর্ক করে বলেন, রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের ইউক্রেন আগ্রাসন জাতীয় সার্বভৌমত্বের বৈশ্বিক সংস্থার নীতিমালাকে দুর্বল এবং আরো ভূখ- দখলকে উৎসাহিত করতে পারে।

পুতিন জাতিসংঘের বার্ষিক সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাননি।

ইউক্রেন যুদ্ধ যুক্তরাষ্ট্রের মতো বৈশ্বিক শক্তিগুলোকে এমন সময়ে মধ্য এশিয়ায় বৃহত্তর ভূমিকা নিতে উৎসাহিত করেছে যখন এ অঞ্চলের অনেক দেশ রাশিয়ার সাথে তাদের দীর্ঘস্থায়ী সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছে।